Rahool-Federation conflict: টলিপাড়ায় কর্মবিরতি, বন্ধ শুটিং! মমতার কাছে গেলেন প্রসেনজিৎ-দেব
Rahool-Federation conflict: টলিপাড়ায় অচলবস্তা অব্যাহত! পরিচালক এবং টেকনিশিয়নদের সংঘাতে আজ মঙ্গলবারও বন্ধ শুটিং। বন্ধ রয়েছে সমস্ত ধারাবাহিকের কাজ। এমনকি হচ্ছে না কোনও OTT কিংবা বাংলা সিনেমার শুটিং। স্তব্ধ টেকনিশয়ন সহ টালিগঞ্জের একাধিক বড় বড় স্টুডিও।
এই অবস্থায় (Rahool-Federation conflict) একবার ভরসা মমতা বন্দ্যোপাধ্যায়ই (West Bengal CM)। আর তাই পথ খুঁজতে নবান্নে গেলেন অভিনেতা প্রসেনজিত চট্টোপাধ্যায়, দেব এবং গৌতম ঘোষরা। তবে তার আগে এদিন সকালে ফের একবার নিজেদের মধ্যে বৈঠকে বসেন প্রসেনজিত চট্টোপাধ্যায় এবং গৌতম ঘোষ।

সূত্রের খবর, সেখানে ছিলেন অভিনেতা দেবও। একাধিক বিষয় নিয়ে সেই বৈঠকে বিস্তারিত আলোচনা হয় বলে জানা যাচ্ছে। শুধু তাই নয়, কীভাবে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে তা নিয়েও আলোচনা করেন অভিনেতারা। আর এরপরেই নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভিনেতারা দেখা করতে যান বলে জানা যাচ্ছে।
তবে অচলবস্তা কাটাতে মুখ্যমন্ত্রী কী তাদের ডাকলেন নাকি প্রসেনজিত চট্টোপাধ্যায়রা উদ্যোগী হয়ে গেলেন তা এখনও স্পষ্ট নয়। প্রতিবেদন লেখা পর্যন্ত, নবান্নে বৈঠক চলছে। এখন দেখার আজ মঙ্গলবারই কোনও সমাধান সূত্র বের হয় নাকি। আগামীকাল বুধবার থেকে ফের শুটিং শুরু হয় কিনা সেদিকেও নজর সব পক্ষের।
বলে রাখা প্রয়োজন, পরিচালক রাহুল মুখোপাধ্যায়কে ঘিরে সংঘাতের সূত্রপাত। ফেডারেশনের অভিযোগ, নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে শুটিং করছিলেন পরিচালক রাহুল। পরিচালক হিসাবে তাঁকে বাদ দেওয়ার দাবিতে সরব ফেডারেশন। এমনকি ফেডারেশনের সঙ্গে যুক্ত টেকনিশিয়ানরা রাহুল মুখোপাধ্যায়ের সঙ্গে কাজ করবেন না বলেও দাবি জানিয়েছেন। এই অবস্থায় পাল্টা কর্মবিরতীর ডাক দিয়েছেন পরিচালকরা।
যদিও পরিস্থিতি নিয়ে সোমবার দুপুরে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে বৈঠক করেন পরিচালকরা। সেখানে হাজির হয়েছিলেন, শিবপ্রসাদ থেকে শুরু করে গৌতম ঘোষ, রাজ চক্রবর্তী সহ একাধিক পরিচালক। বৈঠক শেষে পরিচালকরা বারবার এই পরিস্থিতি কাটিয়ে ওঠার কথা বলেন।
শুধু তাই নয়, ফেডারেশন এবং অন্যান্যদের সবার কাছেই একটাই অনুরোধ করেন, কাজ যেন বন্ধ না হয়। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও বলেন, মান অভিমানের পর্যায়ে পৌঁছে গিয়েছে পরিস্থিতি। সেখান থেকে সরে আসতে হবে। পুরোটাই একটা পরিবার বলেও দাবি করেন। কিন্ত্য জটিলতা কমেনি, উলটে বেরে গিয়েছে। এই অপবস্থায় আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী জানান সেদিকে নজর। তবে বাংলা ধারাবাহিকের শুটিং দ্রুত শুরু করা না গেলে নতুন এপিশোড নাও দেখতে পারেন।












Click it and Unblock the Notifications