হায়রে বিয়ে হল কেনে? বিচ্ছেদের জোরদার গুঞ্জনের মধ্যেই একী বললেন যিশু!
প্রায় কুড়ি বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন? নিজের ম্যানেজারের সঙ্গে লিভ ইন করছেন? সব থেকে বড় কথা, তার সন্তানই জন্ম দিতে চলেছেন সেই ম্যানেজার? এরকম কতশত প্রশ্ন নিয়ে এই মুহূর্তে তোলপাড় হচ্ছে টলিউড! অবশ্যই কথা হচ্ছে যিশু সেনগুপ্তকে নিয়ে। এতসব গুঞ্জনের মধ্যেই এবার একি করে বসলেন তিনি!
খুব বেশিদিন হয়নি, যিশু ও স্ত্রী নীলাঞ্জনাকে দেখে সকলে সুখী দাম্পত্য জীবনের উদাহরণ দিতেন। দুজনের প্রেম পরস্পরের প্রতি সম্মান এবং বোঝাপড়া দেখে রীতিমতো হিংসা করতেন সবাই। ভক্তদের কাছে যিশু নীলাঞ্জনা ছিল পারফেক্ট জুটি। কিন্তু সবকিছুই যেন ফিঁকে হয়ে গিয়েছে এখন। সোশ্যাল মিডিয়ায় পরস্পরকে আনফলো করা থেকে যীশুর ঘর ছাড়া, সব নিয়ে তুমুল চর্চা। কিন্তু এত সবকিছুর মধ্যেও সম্পূর্ণ চুপচাপ থাকতে দেখা গিয়েছে যিশুকে। অবশেষে এতদিন পর ফের তিনি এলেন জনসন্মুখে।

খুব শীঘ্র মুক্তি পেতে চলেছে খাদান। এই সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয় করতে চলেছেন দেব, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যেতে চলেছে যিশু সেনগুপ্তকে। দেবকে সবাই ভালো ডান্সার হিসেবে জানেন। কিন্তু এবার দেবকেও ঘোল খাইয়ে দিলেন যিশু! ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করেছেন দেব। যেখানে খাদানের সংলাপ লেখা কালো টি-শার্টে দেখা গিয়েছে তাঁকে এবং যিশুকে। দুজন ছবির হায় রে বিয়ে হল কেনে গানটির হুক স্টেপে নাচ করতে দেখা গেল তাঁদের। ভিডিও পোস্ট করে দেব ক্যাপশনে লিখেছেন, এই গানকে ট্রেন্ড বানানোর সময় হয়ে গিয়েছে।
উল্লেখ্য, হায়রে বিয়ে হল কেনে গানটি কম্পোজ করেছেন নীলায়ন চট্টোপাধ্যায়। গানের গায়ক গায়িকা হলেন অভিজিৎ ভট্টাচার্য, সুদীপ নন্দী এবং জুন বন্দ্যোপাধ্যায়। ছবিতে দেব ও যিশুর সঙ্গে এই গানের সঙ্গে নাচ করতে দেখা যাবে অভিনেত্রী বরখা বিস্তকে। ডিসেম্বরের ২০ তারিখ মুক্তি পাচ্ছে খাদান।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications