দেব-দর্শন! দুঃস্থ চিত্রগ্রাহককে নিয়ে অসামান্য পদক্ষেপ টলিউড মেগাস্টারের

এক অসামান্য পদক্ষেপ নিলেন অভিনেতা দেব। কিছুদিন আগেই সংবাদে উঠে আসে উত্তম কুমারের সময়ের বিখ্যাত চিত্রগ্রাহক বৈদ্যনাথ বসাকের খবর। বর্তমানে চরম আর্থিক সংকটে ছিলেন বৈদ্যনাথ বসাক ।

এক অসামান্য পদক্ষেপ নিলেন অভিনেতা দেব। কিছুদিন আগেই সংবাদে উঠে আসে উত্তম কুমারের সময়ের বিখ্যাত চিত্রগ্রাহক বৈদ্যনাথ বসাকের খবর। বর্তমানে চরম আর্থিক সংকটে ছিলেন বৈদ্যনাথ বসাক । দিনে দু'বেলা ভাতের জন্য তাঁকে হাপিত্যেস করতে হয়েছে প্রচুর। বৈদ্যনাথের দুরবস্থার খবর শুনে তাঁকে সাহায্যে করার জন্য অনেককেই অনুরোধ করেন অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্য়ায়। শেষমেশ এগিয়ে এলেন টলিউড মেগাস্টার দেব।

দেব-দর্শন! দুঃস্থ চিত্রগ্রাহককে নিয়ে অসামান্য পদক্ষেপ টলিউড মেগাস্টারের

রহড়া রামকৃষ্ণ মিশনে প্রতিদিন কয়েক কিলোমিটার হেঁটে শুধু মাত্র দু'বেলার ভাত খেতে হেঁটে যেতেন এই বৈদ্যনাথ বসাক। একসময়ে রাজ কাপুর থেকে উত্তম কুমারের সঙ্গে ছিল তাঁর ওঠা বসা। কিন্তু ভাগ্যের পরিহাস আজ তাঁকে আর্থিকভাবে বেশ দুর্বল করে তুলেছে। আর বৈদ্যনাথ বসাকের এমন দুরবস্থার খবর দেখে এগিয়ে এলেন মেগাস্টার দেব। বৈদ্যনাথ বসাকের যাবতীয় আর্থিক দায়িত্বগ্রহণ করেছেন এই অভিনেতা।

শিল্পীর সারা জীবনের দায়িত্ব গ্রহণ করেছেন দেব । পাশাপাশি, দেব অনুরোধ জানিয়েছেন যে ইন্ডাস্ট্রির উন্নতিতে যেন বৈদ্যনাথ বসাক সব রমকের সাহায্যের জন্য এগিয়ে আসেন। অনেকেই বলছেন বৈদ্যনাথের জন্য দেবের এই উদ্যোগ খানিকটা দুঃস্থ চিত্রগ্রাহকের কাছে 'দেব-দর্শন' -এর সমিল। অন্যদিকে , সংকটে থাকা মানুষের পাশে দাঁড়িয়ে এক অসামান্য 'জীবন দর্শন' এর নজির গড়লেন দেবও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+