উত্তপ্ত দিল্লি, সোশ্যাল মিডিয়ায় উদ্বেগ প্রকাশ বলিউড সেলেবদের
উত্তপ্ত দিল্লি, সোশ্যাল মিডিয়ায় উদ্বেগ প্রকাশ বলিউড সেলেবদের
ভারতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফর চলাকালীনই নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতায় ফের উত্তপ্ত হয়ে ওঠে রাজধানী দিল্লি। রাজ্যের উত্তর–পূর্ব অঞ্চলের চাঁদ বাগ, ভজনপুরা, মৌজপুর–বাবরপুর এবং জাফরবাদে অশান্তি চরম জায়গায় পৌঁছায় সোমাবার ও মঙ্গলবার। শহর জ্বলার সাক্ষী থাকে দিল্লিবাসী। এই ঘটনায় ইতিমধ্যেই নিহত হয়েছেন ১৭ জন। বেশ কিছু এলাকায় কার্ফু জারি করা হয়েছে এবং অর্নিদিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে পুলিশ।

দিল্লির এই ঘটনার তীব্র নিন্দায় সরব হয়েছেন বলিউডের বেশ কিছু সেলেব। জাভেদ আখতার, স্বরা ভাস্কর, অনুভব সিনহা, রিচা চাড্ডা, এশা গুপ্তা, হংসল মেহতা সহ অনেকেই এই ঘটনায় ক্ষোভ উগরে দিয়েছেন। বলিউড তারকারা তাঁদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। দিল্লির ঘটনায় পুলিশ কর্মী সহ ১৭ জনের মৃত্যু হয়েছে এবং ২০০ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। সেলেবরা সকলেই দিল্লির এই ঘটনায় খুবই চিন্তিত। স্বরা ভাস্কর তাঁর টুইটে উদ্বেগ প্রকাশ করে আম আদমি পার্টিকে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন। অন্যদিকে জাভেদ আখতারও এই ঘটনায় খুবই চিন্তিত।
দিল্লি পুলিশের স্পেশাল কমিশনার (অপরাধ) সতীশ গোলচা মঙ্গলবার রাতে জানান যে জাফরবাদ মেট্রো স্টেশন ও মৌজাপুর চৌক থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়া হয়েছে এবং পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে। যদিও পুলিশ সমস্ত রাস্তায় ব্যারিকেড দিয়ে রেখেছে এবং উত্তর–পূর্ব দিল্লি থেকে গাজিয়াবাদ যাওয়ার রাস্তা বন্ধ করে রেখেছে। বুধবার পর্যন্ত ওই অঞ্চলের সব স্কুল বন্ধ রাখা হবে বলে জানিয়েছেন উপ–মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications