পিকু ছবিতে দীপিকার পারিশ্রমিক আমার চেয়ে বেশি ছিল : অমিতাভ বচ্চন
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাডুকোন। সম্প্রতি পদ্মাবতী ছবিতে দীপিকা বিশাল টাকার পারিশ্রমিক নিচ্ছেন এই খবর প্রকাশ্যে আসতেই হইচই পড়ে যায়। এবার আগুনে ধুনো দিয়ে পিকু ছবি নিয়ে যে তথ্য ফাঁস করলেন অমিতাভ বচ্চন তাতে চমকেছেন অনেকেই।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে অমিতাভ জানান, পিকু ছবির জমি তাঁর থেকে বেশি পারিশ্রমিক পেয়েছেন দীপিকা পাডুকোন। আর অমিতাভের এই মন্তব্য নিয়েই শুরু হয়েছে জল্পনা। আচমকা কেন অমিতাভ এতদিন পর প্রকাশ্যে এই মন্তব্য করলেন।

যদিও এই মন্তব্য কেন তিনি করেছেন তাও স্পষ্ট করে জানিয়েছেন বিগ বি। তিনি বলেছেন, শুধু একটা বাক্য তুলে জিনিসটা বোঝানো সম্ভব না, আর সেই জন্যই বিভ্রান্তি তৈরি হচ্ছে দীপিকা বেশি পারিশ্রমিক পাচ্ছেন তা তুলে ধরা তাঁর প্রধান উদ্দেশ্য ছিল না। বরং অন্য প্রসঙ্গে উদাহরণ দিতে গিয়ে তিনি এই মন্তব্য করেন।
পিঙ্কভিলায় সাক্ষাৎকার দিতে গিয়ে বিগ বি বলেন, "আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল সমাজে পুরুষ ও মহিলার মধ্যে এখনও বিভেদ রয়েছে বলে আমি মনে করি কিনা। আমার মনে হয় সমাজে পুরুষ ও মহিলা সমান। আর সেটা বোঝাতে গিয়েই আমি উদাহরণ দিয়েছিলাম, পিকু ছবিতে আমি নয় প্রধান চরিত্র দীপিকার। এই ছবির জন্য ওর পারিশ্রমিক আমার চেয়ে বেশি ছিল।"
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications