মুম্বইয়ে 'দীপবীর'-এর 'রিসেপশন'-এ থাকছে রাজকীয় আয়োজন! কোথায় হচ্ছে অনুষ্ঠান
খাতায় কলমে আর ৪৮ ঘণ্টার অপেক্ষা! তারপরই বলিউডের অন্যতম পাওয়ার কাপলের বিয়ে ঘিরে ইন্টারনেটে উঠতে আসতে শুরু করবে একের পর এক তথ্য।
খাতায় কলমে আর ৪৮ ঘণ্টার অপেক্ষা! তারপরই বলিউডের অন্যতম 'পাওয়ার কাপল'-এর বিয়ে ঘিরে ইন্টারনেটে উঠতে আসতে শুরু করবে একের পর এক তথ্য। দীপিকা আর রণবীরের বিয়ের ছবি ঘিরে উন্মাদনা যে চরমে উঠবে, তা আগে থেকেই আঁচ করা যাচ্ছে। ইতিমধ্যেই তাঁদের বিয়ের ভেন্যু ইতালির লেক কোমোর ছবি ঘিরে আলোচনা শুরু হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। উঠে আসছে নানান ছবি। এদিকে, প্রকাশ্যে এল এই রাজকীয় বিয়ের রিসেপশন ঘিরে বেশ কয়েকটি তথ্য।

মুম্বইয়ে কোথায় হতে চলেছে রিসেপশন?
মুম্বইয়ে আগামী ২৮ নভেম্বর দীপিকা ও রণবীরের বিয়ের রিসেপশন ঘিরে উঠে আসছে নানা তথ্য। ১৮ নভেম্বর গ্র্যান্ড হায়াত-এ বসতে চলেছে বিয়ের রিসেপশনের আসর। শোনা যাচ্ছে রাজকীয় আয়োজনে মাততে চলেছে এদিনের রাত।

বিয়ের দিন কারা থাকছেন ইতালিতে ?
দীপিকা ও রণবীরের বিয়ের দিন ইতালিতে উপস্থিত থাকছেন তাঁর পরিবারের ঘনিষ্ঠরা। থাকছেন বন্ধুবান্ধবরা। এছাড়াও ইতালি উড়ে যাচ্ছেন কিং খান শাহরুখ, পরিচালক করণ জোহর, অভিনেতা অর্জুন কাপুর সহ অনেকে।

দীপিকার সাজ
'পদ্মাবত' ছবিতের জোহর দৃশ্যে দীপিকা একটি তা নেকলেস পরেছিলেন। শোনা যাচ্ছে, দীপিকা বিয়ের দিন সেই নেকলেসটি পরছেন। বিয়ের বেশির ভাগ গয়নাই তানিস্ক থেকে কেনা বলে সূত্রের দাবি।
|
কোন মতে বিয়ে?
ইতালির লেক কোমোতে ইতিমাধ্যেই বিয়ে ঘিরে সাজো সাজো রব। দীপিকা রণবীরের বিয়ের আগেই লেক কোমোর প্রসাদোপম ভিলার বেশ কিছু ছবি ইন্টারনেটে ভাইরাল হয়েছে।












Click it and Unblock the Notifications