বিয়েতে কোনও উপহার গ্রহণ করছেন না দীপিকা-রণবীর! পরিবর্তে এক অসামান্য উদ্যোগ 'দীপবীর' -এর

মাঝে আর মাত্র এক দিন। ইতালিতে দীপিকা-রণবীরের বিয়ে ঘিরে এবার সাজো সাজো রব। বলিউডের এই 'হট কাপল' এর বিয়েতে যোগ দিতে ইতিমধ্যেই সেখানে পৌঁছে গিয়েছেন একাধিক বলিউড তারকা।

মাঝে আর মাত্র এক দিন। ইতালিতে দীপিকা-রণবীরের বিয়ে ঘিরে এবার সাজো সাজো রব। বলিউডের এই 'হট কাপল' এর বিয়েতে যোগ দিতে ইতিমধ্যেই সেখানে পৌঁছে গিয়েছেন একাধিক বলিউড তারকা। বিয়ের মেন্যু থেকে আয়োজন ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এদিকে, বিয়ের উপহার ঘিরে বিশেষ উদ্যোগ নিয়েছেন দীপবীরও।

বিয়েতে কোনও উপহার গ্রহণ করছেন না দীপবীর!

বিয়েতে কোনও উপহার গ্রহণ করছেন না দীপবীর!

সূত্রের খবর, বিয়েতে অতিথিদের তরফের শুধুমাত্র আশীর্বাদ আর শুভেচ্ছা গ্রহণেই আগ্রহী দীপিকা ও রণবীর সিং। সেই জন্য অতিথিদের জানানো হয়েছে, তাঁরা যে উপহার দীপবীরকে দিতে চান, তার অর্থমূল্য অনুদান হিসাবে দান করা হোক। 'লিভ লাভ লাফ' নামের এক সমাজসেবী সংস্থার কাছে এই অর্থমূল্য দান করার আবেদন জানানো হয়েছে।

বিয়ের মেন্যু

বিয়ের মেন্যু

শোনা যাচ্ছে, দীপিকা ও রণবীরের বিয়ের মেন্যুতে কিছু অনবদ্য ডিশ থাকবে, যা আগে কখনও তৈরি হয়নি বা পরে কখনও হতে পারে! এজন্য এক নামী শেফের সঙ্গে চুক্তিও করেছে দীপবীর। তবে, দীপিবীরের রিসেপশনে বেশ কয়েকটি দক্ষিণী পদ থাকছেই। থাকছে ১৫ টিরও বেশি পাঞ্জাবী পদ।

বিয়েতে বিশেষ কেক!

বিয়েতে বিশেষ কেক!

ইতালিতে বিয়ের আয়োজনে থাকছে বিশেষ কেক-এর ব্যবস্থা। যে কেক-এর নির্মাতা শেফকে সুইটজারল্যান্ড থেকে উড়িয়ে আনা হচ্ছে। বিয়ের প্রতি মুহূর্তের বিরল দৃশ্য বন্দি হতে চলেছে ফোটোগ্রাফার বিশাল পাঞ্জাবীর লেন্সে।

কীসে চড়ে বিয়ে করতে আসবেন রণবীর!

কীসে চড়ে বিয়ে করতে আসবেন রণবীর!

ঘোড়া নয়, সি-প্লেনে চড়ে দীপিকাকে বিয়ে করতে চলেছেন রণবীর। মনে করা হচ্ছে, রণবীরের বিয়ে করতে আসার দৃশ্য রীতিমত তাক লাগাতে চলেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+