দীপিকা-রণবীরের বিয়ের 'মেনু' -তে চরম চমক! রাজকীয় আয়োজনে মাত করলেন 'দীপবীর'
দীপিকা-রণবীরের বিয়ের তারিখ ঘোষণার পর থেকেই কার্যত লাইমলাইট শুষে নিচ্ছেন দীপবীর জুটি।
দীপিকা-রণবীরের বিয়ের তারিখ ঘোষণার পর থেকেই কার্যত লাইমলাইট শুষে নিচ্ছেন দীপবীর জুটি। তাঁদের বিয়ে ঘিরে একের পর এক তথ্য প্রকাশ্যে আসতেই , তা শিরোনামে উঠে আসছে। এই পাওয়ার কাপলের বিয়ের আয়োজন হতে চলেছে ইতালিতর লেক কোমোতে। এই খবর তাঁদের ভক্তরা অবশ্য জানেন! যেটা নতুন খবর , তা হল এই হাইপ্রোফাইল বিয়ের খাবারের মেনু!

মেনুতে চমক!
বিয়ে যখন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং এর মতো তারকার, তখন চমক তো থাকবেই! এতদিন নিজের পোশাকের ডিজাইনে চমক দিয়েছেন রণবীর সিং। এবার বিয়ের মেনু তেও চমক রাখলেন। এজন্য এক নামী শেফের সঙ্গে কাগজে কলমে চুক্তিবদ্ধ হয়েছেন তাঁরা।

বিশেষ আয়োজন
চুক্তি অনুযায়ী দীপবীরের বিয়েতে যেখাবার পরিবেশিত হবে তা আগে কখনও হয়নি, আর ভবিষ্যতেও কখনও হবে না। ওই নামী শেফের সঙ্গে এমনই এক চুক্তি করা হয়েছে এই হট-কাপল -এর বিয়ে উপলক্ষ্য়ে।

মোবাইল ব্যবহার বন্ধ
এর আগেই জানা গিয়েছিল যে বিয়ের আয়োজন নিয়ে তথা নিরাপত্তা নিয়ে বেশ কড়া দীপবীর। বিবাহ বাসনে নিমন্ত্রিতদের তালিকা যেমন বেঁধে দেওয়া হয়েছে, তেমনই সেখানে মোবাইলের ব্যবহার একদম বন্ধ করে দেওয়ার কথা জানানো হয়েছে।

বিয়ের আচার-রীতি
জানা গিয়েছে, দীপিকা রণবীরের বিয়ে দুটি ভিন্ন মতে হচ্ছে। ১৪ নভেম্বর ও ১৫ নভেম্বর এই দু'দিন ধরে চলবে বিয়ের আচার পর্ব। রণবীরের পরিবারর পক্ষে থেকে সিন্ধি মতে বিয়ে ও দীপিকার পরিবারের পক্ষ থেকে দক্ষিণ ভারতীয় মতে 'কল্যাণম' আয়োজিত হবে।












Click it and Unblock the Notifications