ইতালির কোন 'মায়াবী ম্যানসন'-এ সাত পাকে বাঁধা পড়ছেন 'দীপবীর'! দেখুন চোখ ধাঁধানো ছবি

দীপিকা-রণবীরের বিয়ে নিয়ে ইতিমধ্যেই একাধিক তথ্য উঠে আসছে । এই রাজকীয় বিয়ে নিয়ে রীতিমত উচ্ছ্বসিত বলিউড। কোথায় বিয়ে হচ্ছে আর, বিয়েতে কে কে নিমন্ত্রিত , তা নিয়ে ইতিমধ্যে কৌতূহল বেশ তুঙ্গে।

দীপিকা-রণবীরের বিয়ে নিয়ে ইতিমধ্যেই একাধিক তথ্য উঠে আসছে । এই রাজকীয় বিয়ে নিয়ে রীতিমত উচ্ছ্বসিত বলিউড। কোথায় বিয়ে হচ্ছে আর, বিয়েতে কে কে নিমন্ত্রিত , তা নিয়ে ইতিমধ্যে কৌতূহল বেশ তুঙ্গে। আর 'দীপবীর'-এর ফ্যানেদের এই কৌতূহল ঘিরে এবার উঠে এল ইতালির লেক কেমোওর সেই ম্যানসনের ছবি, যেখানে বিবাহ বাসর বসতে চলেছে বলিউডের এই পাওয়ার কাপল-এর ।

ইতালির কোন মায়াবী ম্যানসন-এ সাত পাকে বাঁধা পড়ছেন দীপবীর! দেখুন চোখ ধাঁধাঁনো ছবি

ইতালির স্বপ্নসুন্দর 'ভিলা ডেল বালবিয়ানেলো'-তে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন দীপিকা ও রণবীর। সূত্রের খবর অনুযায়ী, ইতালির লেক কোমোর এই বিশাল ম্যানসন দীপিকা ও রণবীরের বিয়ের কয়েকদিন আগে থেকেই আলোর রোশনাইয়ে সেজে উঠবে। উল্লেখ্য, এই ম্য়ানসন-এ এর আগে বহু বিয়ের আয়োজন হয়ন। আষ্টাদশ শতকের এই ম্যানসন হলিউডের একাধিক ছবির জন্যও জনপ্রিয়। একটা সময় 'স্টার ওয়ার্স'-এর শ্যুটিং ও এখানে হয়েছে। শুধু তাই নয় জেমস বন্ডের 'ক্যাসিনো রয়্যাল' ছবির শ্যুটিং ও এখানে হয়েছে। আর এমন চোখ ধাঁধানো ম্যানসনের ছবি সোশ্যাল মিডিয়ায় আসার পর তা আপাতত ট্রেন্ডিং-এ।

উল্লেখ্য, নভেম্বর মাসের ১৪ ও ১৫ তারিখ দীপিকা ও রণবীরের বিয়ের আসর বসতে চলেছে ইতালির লেক কোমোতে। বিবাহ বাসরে নিমন্ত্রিত বলিউড তারকা শাহরুখ খান থেকে অর্জুন কাপুররা। পাশাপাশি শোনা যাচ্ছে, দীপিকার বিয়েতে আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন এল্টন জন ও ম্যাডোনাও. তবে ১৪ , ১৫ নবেম্বর রাতে ইতালির লেক কোমোর 'ভিলা ডেল বালবিয়ানেলো'-তে তাঁদের দেখা যাবে কি না, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+