দীপিকা-রণবীরের রিসেপশনে 'জুম্মা চুম্মা' থেকে 'ছাঁইয়া ছাঁইয়া'-র তালে অমিতাভ-শাহরুখ! দেখুন ভিডিও

শনিবারের রাতে দীপিকা-রণবীরের রিসেপশন যেন ছিল বলিউড তারকাদের চাঁদের হাট। তারকাদের নিয়ে জমে উঠেছিল দীপিকা-রণবীরের রিসেপশনের মিউজিক্যাল নাইট!

শনিবারের রাতে দীপিকা-রণবীরের রিসেপশন যেন ছিল বলিউড তারকাদের চাঁদের হাট। একের পর এক নামী অভিনেতা-অভিনেত্রী থেকে স্টার প্রযোজক , পরিচালক, এদিনের সন্ধ্যে থেকেই মুম্বইয়ের পার্টিতে দেখা যায় বহু নামী ব্যক্তিত্বকে।আর সেই সমস্ত তারকাদের নিয়ে জমে উঠেছিল দীপিকা-রণবীরের রিসেপশনের মিউজিক্যাল নাইট!

জুম্মা চুম্মা দে.. দে...!

দীপিকা-রণবীরের রিসেপশনের আসর তখন জমজমাট। জোর কদমে চলছে মিউজিক্যাল নাইটে নাচ গানের আসর। আর তখনই বিগ বি অমিতাভকে স্টেজে তুললেন রণবীর শুরু হল 'জুম্মা চুম্মা দে.. দে.. '..

ছাঁইয়া ছাঁইয়া...

রিসেপশনে আমন্ত্রিত ছিলেন বলিউড বাদশা শাহরুখও। যাঁর সঙ্গে প্রথমবার বলিউড ডেব্যু করেন দীপিকা। আর সেই দীপিকার বিয়েতে শাবরুখ আসবেন, আর হইচই হবে না, তা কি হয়! সেই নিয়মেই এদিন 'ছাঁইয়া ছাঁইয়া' গানের তালে নাচতে দেখা গেল শাহরুখ -মালাইকাকেও। সঙ্গে অবশ্যই যোগ দেন দীপিকা ও রণবীর।

ডান্স ফ্লোর-এ করিশ্মা-বরুণ!

এদিনের ডান্স ফ্লোর-এ দেখা গেল করিশ্মা কাপুর ও বরুণ ধওয়ানকেও। পার্টি মাতাতে তাঁরাও পিছনে ছিলেন না!

রেখার সঙ্গে এক ফ্রেমে!


এদিন অভিনেত্রী রেখার সঙ্গেও এক ফ্রেমে দেখা যায় রণবীর দীপিকাকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+