দীপিকা-রণবীরের রিসেপশনে তাঁদের 'প্রাক্তন'রাও হাজির! কাদের উপস্থিতি নজর কাড়ল দেখে নিন

ইন্ডাস্ট্রিতে একটা সময় কান পাতলেই রণবীর সিং এর সঙ্গে একাধিক অভনেত্রীর সম্পর্কের কথা শোনা যেত।

ইন্ডাস্ট্রিতে একটা সময় কান পাতলেই রণবীর সিং এর সঙ্গে একাধিক অভনেত্রীর সম্পর্কের কথা শোনা যেত। একইভাবে, রণবীর কাপুর , সিদ্ধার্থ মালিয়া, মহেন্দ্র সিং ধোনির মতো একাধিক ব্যক্তিত্বের সঙ্গে দীপিকার সম্পর্কের কথা শোনা যায়। আর দীপিকা ও রণবীর সিং এর বিয়ের রিসেপশন ঘিরে লাখ টাকার প্রশ্ন একটাই ছিল যে, প্রাক্তন প্রেমিক বা প্রেমিকাদের কি রিসেপশনে আমন্ত্রণ জানাতে চলেছেন দীপ-বীর!

আমন্ত্রিত ধোনি!

আমন্ত্রিত ধোনি!

দীপিকা রণবীরের মুম্বইয়ের রিসেপশনে শনিবার রাতে দেখা গেল ভারতীয় ক্রিকেট টিমের তারকা মহেন্দ্র সিং ধোনিকে। সঙ্গে ছিলেন আরও এক তারকা ক্রিকেটার হার্দিক পান্ড্য। উল্লেখ্য, বহু বছর আগে ধোনির সঙ্গে দীপিকার সম্পর্কের কথা উঠে আসে এক ডিনার ডেট-কে কেন্দ্র করে। যদিও বিষয়টি নিয়ে সেই সময় মুখ খোলেননি দীপিকা বা ধোনি কেউই।

পার্টিতে অনুষ্কা!

পার্টিতে অনুষ্কা!

বিরাট কোহলির ঘরনী অনুষ্কা শর্মাকে এদিন দেখা গেল রণবীর দীপিকার বিয়ের রিসেপশন পার্টিতে। যদিও এদিন অনুষ্কা একাই এসেছিলেন এই পার্টিতে। উল্লেখ্য, একটা সময় অনুষ্কার সঙ্গে সম্পর্কে লিপ্ত হন রণবীর। সেই সময় অর্জুন কাপুরের বার্থডে পার্টিতে অনুষ্কাকে নিয়ে অর্জুন-রণবীর সিং এর মধ্যে তর্কাতর্কিও তলে। পরে যদিও ভাগ্যের চাকা প্রত্যেকেরই অন্যদিকে ঘুরে যায়।

রিসেপশনে সোনাক্ষী!

রিসেপশনে সোনাক্ষী!

'লুটেরা' ফিল্মটির শ্যুটিং এর সময় রণবীর-সোনাক্ষী সম্পর্কে একাধিক কানাঘুষো শোনা যায়। হুগলির ইটাচুনা রাজবাড়িতে শ্যুটির এর ফাঁকে প্রায়ই তাঁদের একসঙ্গে ইতিউতি ঘনিষ্ঠভাবে ঘুরেবেড়াতে দেখা যায় বলে খবর ছিল। যদিও সোনাক্ষীর সঙ্গে সম্পর্কের বিষয়ে সেভাবে কোনও দিনই মুখ খোলেননি রণবীর সিং।

কোথায় ছিলেন রণবীর কাপুর!

কোথায় ছিলেন রণবীর কাপুর!

দীপিকার বিয়ে.. আর রণবীর কাপুর কোথায়, তা নিয়ে প্রশ্ন উঠতেই পারে! দীপিকা পাড়ুকোনের সঙ্গে রণবীর কাপুরের প্রেম পর্ব বলিউডের অন্যতম মুখোরোচক খবর ছিল এক সময়। যদিও একাধিক কারণে সেই সম্পর্কে চিড় ধরে। প্রশ্ন ছিল, রণবীর কাপুরকে কি দীপিকার বিয়েতে দেখা যাবে? প্রশ্নকে প্রশ্নের মতো রেখেই রণবীর, আলিয়ার সঙ্গে উড়ে গেছেন যোধপুরে প্রিয়াঙ্কার বিয়েতে অংশ নিতে। অন্তত সূত্রের দাবি এমনটাই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+