দীপবীরের রিসেপশনে মুখোমুখি অর্জুন-আরবাজ! মালাইকাকে ঘিরে এরপর কী ঘটে গেল..
বলিউডে এখন বসন্তের হাওয়া, তবে মাঝে সাঝেই সেখানে হানা দিচ্ছে গ্রীষ্মের তপ্ত দাবদাহ!
বলিউডে এখন বসন্তের হাওয়া, তবে মাঝে সাঝেই সেখানে হানা দিচ্ছে গ্রীষ্মের তপ্ত দাবদাহ! কথায় বলে, প্রেম যেখানেই আছে, সেখান থেকেই শুরু যুদ্ধের, এমনই খানিকটা ঘটে চলেছে অর্জুন-মালাইকা-আরবাজ সম্পর্কের ক্ষেত্রে। বিবাহ বিচ্ছেদের পর অর্জুন কাপুরের সঙ্গে সর্বসমক্ষেই হাতে হাত রেখে হাজির হচ্ছেন আরবাজের প্রাক্তন স্ত্রী মালাইকা। আর এবার সেই আরবাজেরই সঙ্গেই মুখোমুখি হয়ে পড়তে হল অর্জুনকে! ঘটনাস্থল ,শনিবার রাতের রণবীর দীপিকার বিয়ের রিসেপশন।

সূত্রের দাবি, বিয়ের রিসেপশনে আমন্ত্রিতদের তালিকায় যেমন ছিলেন সলমন ও তাঁর ভাই আরবাজ, তেমনই রণবীরের বেস্ট ফ্রেন্ড অর্জুন ও তাঁর বান্ধবী মালাইকাও সেখানে আমন্ত্রিত ছিলেন। পার্টিতে নাকি অর্জুনের সঙ্গে আরবাজের চোখাচুখি হতেই , মুখ ফিরিয়ে নেন আরবাজ। অন্যদিকে, আরবাজকে না চেনবার মতো করে এড়িয়ে চলে যান অর্জুনও। উল্লেখ্য, কয়েকমাস আগে অর্জুনের বোন সোনম কাপুরের বিয়েতে খানিকটা এরকমই ঘটেছিল অর্জুন ও সলমনের মধ্যে। সেখানে সলমনকে দেখে এগিয়ে আসেন অর্জুন, তবে অর্জুনকে কোনওরকম তোয়াক্কা না করেই এগিয়ে যান সলমন।
অনেকেরই দাবি, সোনমের বিয়েতে সলমনের সামনে অপমানিত হওয়ার ঝাল হয়তো খানিকটা মিটিয়ে নিলেন অর্জুন। আর তা ঘটল বেস্টফ্রেন্ড রণবীরের বিয়েতেই। শোনা যাচ্ছে, রণবীরের পর এবার সম্ভবত বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অর্জুনও। পাত্রীর নাম আর বলতে হবে না নিশ্চয়ই!












Click it and Unblock the Notifications