কানে গিয়ে কান নিয়ে বিপদে পড়লেন দীপিকা পাড়ুকোন! দুলের ভারে ওষ্ঠাগত প্রাণ বলি ডিভার
কানে গিয়ে কান নিয়ে বিপদে পড়লেন দীপিকা পাড়ুকোন! দুলের ভারে ওষ্ঠাগত প্রাণ বলি ডিভার
৭৫তম কান চলচ্চিত্র উৎসবে বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন আকর্ষণের মূল কেন্দ্র ছিলেন কারণ তিনি কানের প্রথম দিন রেড কার্পেটে হেঁটে নিজের রূপের জৌলুস ছড়িয়েছেন। চলতি বছরে কানের জুরি বোর্ডের সদস্য হওয়ার সম্মান পেয়েছেন এই বলিউড সুন্দরী। ফ্রেঞ্চ রিভারায় পা দেওয়ার পর থেকেই একের পর এক ফ্যাশনেবল আউটফিটে চমকে দিচ্ছেন দীপিকা।

রেড কার্পেটে হাঁটার জন্য তিনি ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের কালো ও গোল্ড শিমারি শাড়ি বেছে নিয়েছিলেন, এই পোশাকে তিনি তাঁর ভারতীয় লুকস সামনে এনেছেন। দীপিকা এই শাড়ির সঙ্গে উঁচু করে চুল বান করে বেঁধেছেন এবং সোনালী রঙের চুলের ব্যান্ড পরেছেন। নিজের লুকসকে ড্রামাটিক করতে চোখে মোটা করে আইলাইনার পরেছেন, সঙ্গে ন্যুড লিপস্টিক ও কনটুয়ার গাল। তবে এ সবের মধ্যে নেটিজেনদের চোখ আটকে গিয়েছে দীপিকার ঝাড়বাতি কানের দুলে।
দীপিকার এই ভারতীয় রেট্রো লুকস সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নেটিজেনরা তাঁর কানের দুল নিয়ে দুঃখপ্রকাশ করতে শুরু করেন। একজন ব্যবহারকারী লিখেছেন, 'দীপিকার কানের জন্য দুঃখ হচ্ছে।’ অন্য এক নেটিজেন লেখেন, 'ফ্যাশনের জন্য কেন মানুষ নিজেদের ওপর এত অত্যাচার করেন। দীপিকার কান।’ আসলে সুবিশাল ঝোলা দুলের ভারে দীপিকার কান ঝুলে গিয়েছে, এমন ছবি ধরা পড়েছে। ওত ভারী দুল পরবার সুবাদে স্বাভাবিকভাবেই অস্বস্তিতে পড়েন দীপিকা। যদিও মুখে অমলিন হাসি ধরে রেখে নিজের যন্ত্রণার কথা সেভাবে বুঝতে দেননি দীপিকা।
দীপিকা কানের নয় সদস্যের জুরির একটি অংশ যাঁরা ২৮ মে কানে একটি গালা অনুষ্ঠানে এই বছরের পালমে ডি'অর সম্মানের বিজয়ীদের বেছে নেবেন। প্রসঙ্গত, ২০১৭ সাল থেকে দীপিকা পাড়ুকোন কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে নিয়মিত হাঁটেন এবং এই বছরও দশদিন ধরে দীপিকাকে নানান লুকসে রেড কার্পেটে হাঁটতে দেখা যাবে। কান চলচ্চিত্র শুরু হয়েছে ১৭ মে থেকে চলবে ২৮ মে পর্যন্ত।












Click it and Unblock the Notifications