দীপিকা পাড়ুকোনের 'কুমারিত্ব' সেন্সর বোর্ডের চোখে কুরুচিপূর্ণ!

দীপিকা পাডুকোণ এবং অর্জুন কাপুরকে ফাইন্ডিং ফ্যানি ছবিতে রোমান্টিক দৃশ্যে দেখা যাবে। আর এই ছবিরই একটি দৃশ্যে দীপিকাকে নিজের কুমারীত্বের কথা বলতে শোনা যাবে অর্জুন কাপুরের সামনে। কিন্তু এই সংলাপ সেন্সর বোর্ডের কাছে কুরুচিপূর্ণ ঠেকেছে। আর সেই কারণেই ফাইন্ডিং ফ্যানি ছবি থেকে এই সংলাপটি কেটে বাদ দিতে বলা হয়েছে সেন্সর বোর্ডের তরফে।
যদিও ছবির পরিচালক হোমি আদাজানিয়া বোর্ডের মন্তব্যের সঙ্গে সহমত নন। তাঁর কথায় ফাইন্ডিং ফ্যানি প্রথম ছবি নয় যেখানে 'ভার্জিন' শব্দটি ব্য়বহার করা হয়েছে। এর আগেও বহু বলিউড ছবিতেই এই শব্দের প্রয়োগ হয়েছে। দিল সে, ২ স্টেটস-এ মতো ছবিতেও "ভার্জিন" শব্দটি ব্যবহার করা হয়েছে।
যদিও বোর্ড নিজের বক্তব্যে অনড়। বোর্ড স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, যদি এই ছবির জন্য ইউ/এ সার্টিফিকেট পেতে হয় তাহলে ওই সংলাপটি কাটতেই হবে পরিচালককে। এই ছবিতে দীপিকা ও অর্জুন কাপুর ছাড়াও অভিনয় করেছেন রণবীর সিং। দীপিকার স্বামীর চরিত্রে অভিনয় করেছেন রণবীর। যদিও এই ছবিতে রণবীরের চরিত্রটি স্বল্প সময়ের।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications