ব্রহ্মাস্ত্র ছবিতে এবার পার্বতীর ভূমিকায় দেখা যেতে চলেছে দীপিকা পাড়ুকোনকে, জোর জল্পনা সিনে মহলে

ব্রহ্মাস্ত্র ছবিতে এবার পার্বতীর ভূমিকায় দেখা যেতে চলেছে দীপিকা পাড়ুকোনকে, জোর জল্পনা সিনে মহলে

কখনও ওম-শান্তি, আবার কখনও রাহুল মীনাম্মা, আর এবার নাকি শিব পার্বতী, আবার একসঙ্গে আসতে চলেছে এই জুটি। কিং খান শিব আর এবার পার্বতী হতে চলেছেন বলিউডের তারকা অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। আর যে সে সিনেমা নয়, এই বছরের সবথেকে চর্চিত সিনেমা ব্রহ্মাস্ত্র-এ সিক্যুয়েলেই নাকি দেখা যেতে চলেছে দুজনকে। তবে এক্ষেত্রে আবার 'শিব' নামক চরিত্রে অভিনয় করছেন রণবীর কাপুর। তাহলে প্রথম ভাগে শাহরুখ আর দ্বিতীয় ভাগে দীপিকার চরিত্র আদৌ কোন অ্যাঙ্গেল থেকে দেখানো হবে তা নিয়ে এখনই কিছু মুখ খোলেননি মেকাররা।

ব্রহ্মাস্ত্র ছবিতে এবার পার্বতীর ভূমিকায় দেখা যেতে চলেছে দীপিকা পাড়ুকোনকে, জোর জল্পনা সিনে মহলে

'ব্রহ্মাস্ত্র'-এর ট্রেলার যখন সামনে আসে তখনই দাবি করা হয়েছিল যে এই ছবিতে থাকছেন দীপিকা পাড়ুকোন। এমনকি সোশ্যাল মিডিয়াতেও গুঞ্জন উঠেছিল যে ট্রেলারে নাকি শাহরুখের সঙ্গে দীপিকা পাড়ুকোনেরও এক ঝলক দেখানো হয়েছে। কিন্তু এখন জানা যাচ্ছে যে এই ছবির দ্বিতীয় অংশে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করবেন দীপিকা পাড়ুকোন। ব্রহ্মাস্ত্র-র প্রথম পর্বের গল্পে যেমন শিব ও ঈশা আছে। একইভাবে 'ব্রহ্মাস্ত্র'-এর দ্বিতীয় পর্বে দেব ও পার্বতীর চরিত্রকে সকলের সামনে নিয়ে আসা হবে।

সূত্রের খবর, সিক্যুয়েলে 'পার্বতী' চরিত্রে অভিনয় করবেন দীপিকা পাড়ুকোন। মেকাররা এই চরিত্রের জন্য দীপিকাকে ফাইনালাইজ করেছেন। জানা গিয়েছে 'ব্রহ্মাস্ত্র'-এর শেষে একটি ক্যামিও করবেন দীপিকা পাড়ুকোন। ইতিমধ্যেই তার শুটিংও নাকি শেষ করে ফেলেছেন তিনি। ছবির দ্বিতীয় অংশে মহাদেবের ভূমিকার জন্য অয়ন মুখার্জি কোনও এক সুপারস্টারকে চূড়ান্ত করেছেন বলে খবর। তবে এখনও পর্যন্ত ওই অভিনেতার বিষয়ে কোনও তথ্য প্রকাশ করা হয়নি।

প্রসঙ্গত, সব ঠিক থাকলে এই বছর সেপ্টেম্বরে মুক্তি পেতে চলেছে অয়ন মুখার্জি পরিচালিত হাই বাজেটের ছবি 'ব্রহ্মাস্ত্র'র প্রথম পর্ব। এখন দেখার বিষয় এই ছবিটি কতটা প্রভাব ফেলতে পারে ভক্তদের মনে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+