রণবীর কাপুরকে বিয়ে করতে চান দীপিকা পাডুকোন?

মুম্বই, ১৪ জানুয়ারি : শোনা যাচ্ছে রণবীর কাপুর এবং তার প্রেমিকা ক্যাটরিনা কাইফ সদ্য এনগেজমেন্ট করে নিয়েছেন। আর এই খবরে বিন্দুমাত্র বিচলিত নন রণবীরের প্রাক্তন প্রেমিকা দীপিকা। সাম্প্রতিক একটি অনুষ্ঠানে রণবীর ও ক্যাটরিনাকে এনগেজমেন্টের জন্য শুভেচ্ছাও জানালেন দীপিকা। কিন্তু চমক এর পরেই।

অনুষ্ঠানে ব্যাকস্টেজে যখন দীপিকার কাছে জানতে চাওয়া হল, "আপনি যদি ক্যাটরিনা হতেন তাহলে আপনার নচুন বছরের প্রতিজ্ঞা কী হত?" দীপিকার সহাস্য জবাব, "আমি যদি ক্যাটরিনা কাইফ হতাম তাহলে আমি রণবীর কাপুরকে বিয়ে করতাম।"

রণবীর কাপুরকে বিয়ে করতে চান দীপিকা পাডুকোন?

দীপিকার জবাব শুনে মনে হচ্ছে রণবীর আর দীপিকাপ মধ্যে যে ভুল বোঝাবুঝি, অবজ্ঞা, অপমানের অভিমান ছিল তা অনেকটাই দূরে সরে গিয়েছে।

উল্লেখ্য ২০০৯ সালে দীপিকার সঙ্গে ব্রেকআপ হয় রণবীরের। এরপর থেকেই ক্যাটরিনার সঙ্গে সম্পর্ক তৈরি হয় তার। সূত্রের খবর অনুযায়ী, ক্যাটরিনার সঙ্গে ঘণিষ্ঠতাই রণবীর ও দীপিকার ব্রেক আপের কারণ।

ক্যাটরিনা এবং রণবীর দীর্ঘদিন ধরে একে অপরকে ডেট করছেন। সম্প্রতি একটি বাড়িও নিয়েছেন তারা। তবে বিয়ের বিষয়ে আপাতত চুপ দুই তারকাই।

সম্প্রতি লন্ডনে ক্যাট ও রণবীর আংটি বদল করেছেন বলে জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+