(ছবি) দীপিকার উপর কেন চটলেন করিনা?
সম্প্রতি এনগেজমেন্ট গুজবের জন্য খবরে ছিলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাডুকোন। নিজের বক্তব্য পরিষ্কার করতে গিয়ে অভিনেত্রী বলেন, "আমি প্রেগন্যান্ট নই, আমার বাচ্চা হচ্ছে না, আমার এনগেজমেন্ট হয়নি, আমি বিবাহিত নই। অদূর ভবিষ্যতে আমার বিয়ের পরিকল্পনাও নেই। " [(ছবি) গর্ভবতী হওয়া নিয়ে এবার মুখ খুললেন করিনা কাপুর!]
আর তাতেই চটেছেন করিনা। বলিউড লাইফ-এর রিপোর্ট অনুযায়ী, দীপিকার এনগেজমেন্ট নিয়ে গুজব ছড়িয়েছে, এবং সে তা অস্বীকার করেছে সে কথা মানা যায়। বেবো বুঝতে পারছেন না যখন দীপিকার প্রেগন্যান্সি নিয়ে কোনও গুজব রটেনি তাহলে আগ বাড়িয়ে প্রেগন্যান্ট হওয়ার কথা কেন অস্বীকার করলেন দীপিকা? [করিনার পোশাকবিভ্রাট]
করিনা বর্তমানে গর্ভবতী। সব ঠিক থাকলে ডিসেম্বরেই সঈফ ও তাঁর প্রথম সন্তানকে জন্ম দেবেন বেবো। দীপিকার না বলার কথার মধ্যে তাঁকে ঘিরেই খোঁচা রয়েছে তা ভেবেই কিছুটা চটেছেন করিনা। [কখনও ফেটেছে হাতা, কখনও বা...পোশাক বিড়াম্বনায় নাজেহাল স্টাইলিশ দীপিকা]

করিশ্মার সঙ্গে
দিদি করিশ্মা কাপুরের সঙ্গে একসঙ্গে বেবো।

করণের সঙ্গে
পরিচালক তথা ঘণিষ্ঠ বন্ধু করন জোহরের সঙ্গে করিনা কাপুর।

ডিসেম্বরেই সুখবর
করিনা বর্তমানে গর্ভবতী। সব ঠিক থাকলে ডিসেম্বরেই সঈফ ও তাঁর প্রথম সন্তানকে জন্ম দেবেন বেবো।

মিডিয়াকে তোপ
কিছুদিন আগেই নিজের প্রেগন্যান্সি নিয়ে মিডিয়াকে একহাত নিয়েছিলেন করিনা কাপুর। বলেছিলেন, আমি গর্ভবতী মৃত নই। মেটারনিটি ব্রেক আবার কী? পৃথিবীতে সন্তানের জন্ম দেওয়া অত্যন্ত স্বাভাবিক একটি বিষয়। এটা চূড়ান্ত সময়, মিডিয়ার এইসব বিষয়গুলি বন্ধ করা উচিত। আমি গর্ভবতী বলে যে আর আগের করিনার থেকে বদলে গেছি তা তো নয়।

কাজে না নয়
গর্ভবতী বলে কাজ করা ছাড়ছেন না বা কোনও ব্রেক নিচ্ছেন না তা সাফ জানিয়ে দিয়েছেন করিনা।

কোস্টার
পাশাপাশি পরিষ্কার করে একথা জানিয়ে দিয়েছেন, আমি প্রেগন্যান্ট বলে কেউ যদি আমার সঙ্গে কাজ করতে না চায় করবে না, কিন্তু তা বলে আমি আমার কাজ বন্ধ করব না।












Click it and Unblock the Notifications