সীতার পর এবার 'মহাভারত'-এর কোন চরিত্রে দীপিকা! 'পিকু' স্টারের দিওয়ালি-ধমাকা
বলিউডে যে 'রামায়ণ' নিয়ে ছবি তৈরি হচ্ছে, তা বহুদিন ধরেই শোনা যাচ্ছিল। বলি পাড়ার আশপাশে কান পাতেলই শোনা যায়, এবার হৃতিক রোশনকে শ্রীরামের ভূমিকায় দেখা যেতে চলেছে।
বলিউডে যে 'রামায়ণ' নিয়ে ছবি তৈরি হচ্ছে, তা বহুদিন ধরেই শোনা যাচ্ছিল। বলি পাড়ার আশপাশে কান পাতেলই শোনা যায়, এবার হৃতিক রোশনকে শ্রীরামের ভূমিকায় দেখা যেতে চলেছে। আর তাঁর সঙ্গে দীপিকা পাড়ুকোন থাকছেন সীতার ভূমিকায়। তবে এবার খবর, 'রামায়ণ' ছাড়াও বলিউডে মধু মন্টেনার 'মহাভারত' এর স্টার কাস্টে থাকছেন দীপিকা।

সবকিছু ঠিকঠাক থাকলে, খুব শিগগিরিই দীপিকা পাড়ুকোনকে দেখা যাবে 'মহাভারত' এর দ্রৌপদীর চরিত্রে। বিষয়টি নিশ্চিত করেছেন দীপিকা নিজেও। তিনি এই চরিত্রে অভিনয়ের বিষয়ে প্রতিক্রিয়ায় জানান, ' আমি খুবই উচ্ছ্বসিত এমন একটি চরিত্র পেয়ে। এটা জীবনের অন্য একটা বড় পাওনা। ..' প্রসঙ্গত, ২০২১ সালের দীপাবলিতে আসতে চলেছে বলিউডের নয়া ' মহাভারত'।
তবে , একটি অংশেই গোটা 'মহাভারত'এর অংশকে তুলে ধরা হবে না। বিভিন্ন ভাগে বিভক্ত করে মহাভারতকে তুলে ধরা হবে। উল্লেখ্য, একদিকে, 'রামায়ণ' এ সীতার চরিত্র, অন্যদিকে 'মহাভারত'-এ দ্রৌপদীর চরিত্র। তার সঙ্গে লক্ষ্মীর বয়োপিক ' ছপক' -র রিলিজ। সবমিলিয়ে সামনের বছর থেকে ফের একবার 'অ্যাকশনে' আসছেন দীপিকা।












Click it and Unblock the Notifications