'প্রাক্তন প্রেমিকা' দীপিকার বিয়েতে কেন আসেননি রণবীর কাপুর! মুখ খুললেন অভিনেত্রী

দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং এর বিয়ে বেশ কিছুদিন ধরেই বলিউডের লাইমলাইটে ছিল। রণবীর কাপুরের সঙ্গে দীপিকার বিচ্ছেদের পর রণবীর সিং এর সঙ্গে তাঁর প্রেম ও বিয়ে ঘিরে একাধিক খবর প্রকাশ্যে আসে।

দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং এর বিয়ে বেশ কিছুদিন ধরেই বলিউডের লাইমলাইটে ছিল। রণবীর কাপুরের সঙ্গে দীপিকার বিচ্ছেদের পর রণবীর সিং এর সঙ্গে তাঁর প্রেম ও বিয়ে ঘিরে একাধিক খবর প্রকাশ্যে আসে। দীপবীরের বিয়েতে আমন্ত্রিত বলিউড তারকাদের তালিকা নিয়েও আলোচনা শোনা যায় বলিউডের অলি গলিতে। বিয়ের রিসেপশনে একাধিক বলিউড তারকাকে দেখা গেলেও , সেদিন দেখা যায়নি রণবীর কাপুরকে। বিষয়টি নিয়ে মুখ খুলেলন দীপিকা।

আসরে আসেননি রণবীর কাপুর

আসরে আসেননি রণবীর কাপুর

দীপিকা ও রণবীর সিং এর বিয়ের রিসেপশনের দিন একাধিক তারকাকে দেখা গিয়েছিল । আমন্ত্রিতদের তালিকায় রণবীরের 'প্রাক্তন' অনুষ্কা , সোনাক্ষী যেমন ছিলেন, তেমন দেখা গিয়েছিল ক্রিকেটার মহেন্দ্র সি ধোনিকেও। উল্লেখ্য, দীপিকার সঙ্গে এক সময়ে ধোনির ডেটিং নিয়েও বিস্তর জলঘোলা হয়। কিন্তু আসরে দেখা যায়নি রণবীর কাপুর ও তাঁর গার্লফ্রেন্ড আলিয়াকে।

কোথায় ছিলেন সেদিন রণবীর কাপুর?

কোথায় ছিলেন সেদিন রণবীর কাপুর?

একাধিক রিপোর্টে জানা গিয়েছিল, দীপ-বীর রিসেপশনের দিন রণবীর আলিয়া ছিলে মুকেশ আম্বানির মেয়ে ইশার 'সঙ্গীত' এর অনুষ্ঠানে। যদিও পরবর্তীকালে ইশার 'সঙ্গীত'-এ রণবীরকে দেখা গেলেও আলিয়াকে দেখা যায়নি।

মুখ খুললেন দীপিকা

মুখ খুললেন দীপিকা

তাঁর রিসেপশনে কেন রণবীর কাপুরকে দেখা যায়নি তা নিয়ে দীপিকাকে প্রশ্ন করা হলে, তিনি জানান, 'রিসেপশনের আগে ওঁর (রণবীর কাপুর) সঙ্গে আমার কথা হয়েছে। তবে তারপর আর কথা হয়নি। এটাই ও। আমি একবারও অবাক হইনি। যে সম্পর্ক এখ আমরা শেয়ার করি তা এরকমই , আর তা খুবই সুন্দর। অনেক কিছু বলা যায় মুখে কিছু না বললেও।'

দীপিকার বিয়ে

দীপিকার বিয়ে

উল্লেখ্য, একটা সময় রণবীর কাপুরের সঙ্গে সম্পর্কের ঘনিষ্ঠতায় আবদ্ধ হন দীপিকা পাড়ুকোন। এর পরবর্তীকালে ক্যাটরিনার সঙ্গে রণবীর কাপুর ডবল ডেটিং শুরু করেন বলে খবর। আর সেই জন্যই রণবীর দীপিকার সম্পর্কে চিড় ধরে বলে মত অনেকের। যদিও পরবর্তীকালে রণবীর কাপুর ও দীপিকা ভালো বন্ধু হিসাবে নিজেদের তুলে ধরেন, তবে ক্যাটরিনার সঙ্গেও রণবীর কাপুরের সম্পর্ক ছিন্ন হয়ে যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+