Deepika Padukone: নতুন অতিথির অপেক্ষায় দীপিকা, প্রকাশ্যে অভিনেত্রীর নতুন ছবির লুক
মা হতে চলেছেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। আপাতত কোনও কাজ করছেন না তিনি। পাঁচ মাসের অন্তঃসত্ত্বা অভিনেত্রী। সোশ্যাল মিডিয়া তাঁক কল্কি ছবির লুক শেয়ার করে শোরগোল ফেলে দিয়েছেন অভিনেত্রী। আগামীকাল মুক্তি পেতে চলেছে বলিউডের আরেক বিগ বাজেটের ছবি কল্কির ট্রেলর।
তাতে বলিউডের তাবর তারকারা রয়েছে। দীপিকা পাড়ুকোন, প্রভাস, অমিতাভ বচ্চন রয়েছেন ছবিতে। বহু প্রতিক্ষিত এই ছবিটি মুক্তি পাবে আগামী ২১ জুন। তার আগে ট্রেলর রিলিজের পালা। আগামীকাল অর্থাৎ ১০ মে মুক্তি পেতে চলছে ছবিটির ট্রেলর। গত দুদিন ধরেই নিজের ইনস্টাগ্রামে কল্কি ছবির পোস্টার শেয়ার করছেন অভিনেত্রী।

গতকাল অমিতাভ বচ্চনের লুক শেয়ার করেছিলেন তিনি। তার পরের দিনই নিজের লুক শেয়ার করলেন অভিনেত্রী। কল্কি ছবির গল্প গোপনেই রাখতে চেয়েছেন পরিচালক। কলি যুগ নিয়ে এই গল্প ঘোরা ফেরা করবে বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। ছবিতে একঝাঁক বড় তারকা সমাগম রয়েছে। সেকারণে এই ছবি ঘিরে দর্শকদের আগ্রহও বেশ রয়েছে।
চলতি বছরের প্রথমেই দীপিকা পাড়ুকোনের ছবি ফাইটার রিলিজ করে। সেটি বক্স অফিসে তেমন সাফল্য পায়নি। তবে ২০২৩ সালে দীপিকার একের পর এক ছবি হিট করেছে। দুটিই শাহরুখ খানের সঙ্গে। প্রথম ছবিটি পাঠান এবং দ্বিতীয় ছবিটি জওয়ান। দুটিই বক্স অফিসে রেকর্ড সাফল্য পেয়েছে।
তারপরেই দীপিকার অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আসে। মা হতে চলেছেন অভিনেত্রী। ৫ মাসের অন্তঃসত্ত্বা তিনি। খুব একটা বাইরে দেখা যাচ্ছে না তাঁকে। রণবীর সিংয়ের সঙ্গে ভোট দিতে গিয়েছিলেন দীপিকা। সেখানেই তাঁর বেবি বাম্পের ছবি প্রকাশ্যে আসে। সেই নিয়ে আবার নেটপাড়ায় কুটকাচালি কম হয়নি। দীপিকাকে আক্রমণ করা নিয়ে অনেক বলি তারকাই পাল্টা নিশানা করেছিলেন নেটিজেনদের।












Click it and Unblock the Notifications