মুখে অ্যাসিড পড়ার 'ছপাক' শব্দ ভুলতে পারছে না মালতী! ভিডিও দেখাল এক ভয়ঙ্কর কাহিনি
'ছপাক'.. ! ঠিক এমনই আওয়াজ করে মুখের ওপর পড়েছিল আগুনে অ্যাসিডের জ্বালা। যার যন্ত্রণা শুধু শারীরিক নয়, এই যন্ত্রণার অনেকটাই মানসিক। সেই যন্ত্রণাকে বুকে নিয়েই মালতী লিখল বাস্তবের লক্ষ্মীর কাহিনি। ৭০ এমএম-র পর্দা যে কাহিনিকে ফ্রেমবন্দি করেছে। আর এই কাহিনিই দীপিকা পাড়ুকোন অভিনীত 'ছপাকে' ধরা পড়েছে।

লক্ষ্মী আগরওয়াল। ভারতে অ্যাসিড হামলায় আক্রান্ত মহিলাদের কাছে যিনি একটি অনুপ্রেরণা হয়ে রয়েছেন। লক্ষ্মীর উপর সেই অ্যাসিড হামলার পর শুধু রূপ নয়, চেহারা নয় থেকে তাঁর গোটা দুনিয়া পাল্টে যায়। সেই লড়াইয়ের কাহিনি তাঁর বায়োপিকে তুলে ধরেছেন পরিচালক মেঘনা গুলজার। দীপিকা অভিনীত এই ছবি দেখিয়েছে , অ্যাসিড আক্রান্ত মহিলা হিসাবে একজন মহিলাকে কিভাবে 'পুরুষ' হয়ে উঠতে হয়! কিভাবে প্রতিটি মুহূর্তের লড়াইয়ের মধ্যে দিয়েই জীবনের অর্থ খুঁজে নিতে হয়। সেই লড়াইয়ের গল্প 'ছপাক' বন্দি করেছে সেলুলয়েডে। যার ট্রেলার মুক্তি পেল আজ। 'রাজি'র পর পরিচালক মেঘনা গুলজারের এই ছবি নিয়ে রয়েছে দর্শকদের অধীর প্রতীক্ষা।
ছবিতে লক্ষ্মীর চরিত্রটি মালতী নাম পেয়েছে। আর মালতীর ভূূমিকায় রয়েছেন দীপিকা। বিয়ের পর প্রথমবার 'ছপাক' এর হাত ধরেই বলিউডে ফের পা রাখলেন ডিপস। আর ছবিতে তাঁর সঙ্গীর চরিত্রটিতে অভিনয় করেছেন বিক্রম মেসে। প্রসঙ্গত, আগামী ১০ জানুয়ারি মুক্তি পাচ্ছে দীপিকা-বিক্রমের 'ছপাক'।












Click it and Unblock the Notifications