এও কি সম্ভব? ক্যাটরিনা কাইফের হয়ে সাফাই গাইছেন দীপিকা পাডুকোন?

এও কি সম্ভব? ক্যাটরিনা কাইফের হয়ে সাফাই গাইছেন দীপিকা পাডুকোন?
মুম্বই, ১৬ অক্টোবর : বলিউডে অভিনেত্রীরা একে অপরের খুব ভাল বন্ধু এমন নজির হাতে গোনা এ কে না জানে? কিন্তু এখন তো মনে হচ্ছে বলিউডের আবহাওয়ায় উন্নতি হচ্ছে। একসময়ের শত্রুতা ছেড়ে এখন মুখে তো বন্ধুবৎসল বুলি।

আমরা কথা বলছি বলিউডের জনপ্রিয় দুই অভিনেত্রীর। একজন দীপিকা পাডুকোন। বলিউডের হারানো রাজত্ব ফের ফিরে পেয়েছেন। পেয়েছেন সমালোচকদের প্রশংসা। অন্যদিকে তীব্র প্রতিদ্বন্দ্বী ক্যাটরিনা কাইফ। যৌলুস কিছুটা ফিকে হয়েছে। তবে জনপ্রিয়তায় তিনিও কম যান না। কিন্তু অভিনয়ে কখনও সেভাবে সমালোচকদের প্রশংসা কুড়তে পারেননি তিনি।

সূত্রের খবর অনুযায়ী, সম্প্রতি সাংবাদিক সম্মেলনে প্রশ্নের মুখোমুখি হন দীপিকা। তাঁকে প্রশ্ন করা হয় অভিনয় ভিত্তিক চরিত্র আর পুতুল চরিত্র কীভাবে এগুলো সামলান। তাতে দীপিকার প্রশ্ন পুতুল চরিত্র বলতে কী বোঝাতে চাইছেন?

সাংবাদিক ব্যখ্যা করতে গিয়ে ক্যাটরিনা কাইফের প্রসঙ্গ টেনে আনেন। বলেন, যব তক হ্যায় জান ছবিতে ক্যাটের যে চরিত্রটা ছিল তা হল পুতুল চরিত্র। অর্থাৎ খালি রূপ দেখানো ছাড়া ছবিতে আর কোনও কাজ নেই। তাতে বিশ্বাস করবেন না, একসময়ের শত্রু ক্যাটরিনারই পক্ষ নিলেন দীপিকা। বললেন, ক্যাটরিনা যব তক হ্যায় জান ছবির জন্য প্রচন্ড পরিশ্রম করেছিলেন। তাই তার চরিত্রটিকে পুতুল চরিত্র বলা উচিত নয়।

একইসঙ্গে দীপিকার জবাব, অভিনেত্রী হওয়াটা খুব একটা সহজ কাজ নয় কিন্তু। আর তাই অন্য কারও কাজের বিষয়ে তিনি মন্তব্য করতে চান না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+