বিয়ের দিনক্ষণ ঠিক হয়ে গেল দীপিকা -রণবীরের! টুইটারে পোস্ট ঘিরে জল্পনা

এতদিন ধরে জল্পনা চলছিল রণবীর ও দীপিকার বিয়ে নিয়ে। এবার সর্বসমক্ষে তথ্য ফাঁস করে বসলেন অভিনেতা কবীর বেদী। জানা যাচ্চে ২০ নভেম্বর বিয়ের পিঁড়েতে বসতে চলেছেন দীপিকা ও রণবীর।

এতদিন ধরে জল্পনা চলছিল রণবীর ও দীপিকার বিয়ে নিয়ে। এবার সর্বসমক্ষে তথ্য ফাঁস করে বসলেন অভিনেতা কবীর বেদী। জানা যাচ্চে ২০ নভেম্বর বিয়ের পিঁড়েতে বসতে চলেছেন দীপিকা ও রণবীর। সেদিনই মালাবদল হবে বলিউডের নামী দুই তারকা রণবীর ও দীপিকার।

বিয়ের দিনক্ষণ ঠিক হয়ে গেল দীপিকা -রণবীরের! টুইটারে পোস্ট ঘিরে জল্পনা

অভিনেতা কবীর বেদী এদিন হঠাৎই এক টুইটে বিয়ের শুভেচ্ছা বার্তা জানান দীপিকা ও রণবীরকে। আচমকা এমন টুইট ঘিরে স্বভাবতই উচ্ছ্বাস শুরু হয়। দেশের এক নামী ম্যাগাজিনের খবর অনুযায়ী, আগামী ২০ নভেম্বর বিয়ে করতে চলেছেন দীপিকা ও রণবীর। ইতালির লেক কোমোতে তাঁরা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন। আর সম্ভবত সেই খবরকেই নিশ্চিত করলেন কবীর বেদী।

দীপিকা বা রণবীর যদিও নিজেরা এখনও পর্যন্ত এই বিয়ে নিয়ে সেভাবে কোনও মুখ খোলেননি। তবে তার আগে যেভাবে কবীর বেদী তাঁদের বিয়ে নিয়ে এক্কেবারে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, তাতে রীতিমত অবাক অনেকেই। সূত্রের খবর,দীপিকা ও রণবীরের বিয়ে বিদেশে হলেও, এদেশে তাঁরা রিসেপশন দেবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+