২৪ ঘণ্টায় দ্বিতীয়বার বিয়ে দীপিকা-রণবীর-এর, বিবাহ বাসরে ছেঁড়া হল রণবীরের পোশাক

চব্বিশ ঘণ্টার মধ্যে দ্বিতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ হলেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। চোদ্দ নভেম্বর কোঙ্কনি মতে বিবাহ হয়েছিল এই দুই বলিউড তারকার।

চব্বিশ ঘণ্টার মধ্যে দ্বিতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ হলেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। চোদ্দ নভেম্বর কোঙ্কনি মতে বিবাহ হয়েছিল এই দুই বলিউড তারকার। ১৫ নভেম্বর হল সিন্ধি মতে বিয়ে। এদিন লেক কোমোর ভিলা ডেল বালবিয়ানেল্লো-তে শুভ-মুদগল দিয়ে সিন্ধি মতে বিয়ের আচার শুরু হয়। এরপর ছিল আনন্দ কারাজ আচার পালন।

বৃহস্পতিবার সকাল থেকেই অবশ্য লেক কোমোর জলে ফের নেমে পড়ে পাপারাৎজিদের দল। ক্য়ামেরার লেন্স তাক করে দূর থেকে চেষ্টা করা হয় ছবি তোলার। দীপবীর-এর বিয়ে এখন শুভেচ্ছার বন্যাও বইছে বলিউডে। সকলেই টুইট করে নবদম্পতিকে শুভেচ্ছা জানান।

বিয়ের দ্বিতীয় দিনের থিম 'লাল' রং

দীপবীরের দ্বিতীয় দিনের বিয়ের থিম লাল। তাই এদিন ভিলা ডেল বালবিয়ানেল্লো-কে লাল-এ মুড়ে ফেলা হয়। লাগানো হয় লালা ওড়না থেকে শুরু করে লাল রঙের গোলাপ। বিয়ে-তে অংশ নেওয়া সকলের এদিনের পোশাক অফ-হোয়াইট এবং সোনালি জরির নক্সা করা পোশাক। পুরুষদের ক্ষেত্রে শেরওয়ানি। মহিলাদের ক্ষেত্রে লেহেঙ্গা বা চুড়িদার। মেয়েদের ওড়়না লাল রঙের এবং ছেলেদের মাথায় লালা পাগড়ি। এমন ড্রেস কোড মেনে চলা একটি অতিথি দলের ছবিও ক্য়ামেরাবন্দি হয়েছে। এঁদের সকলকে বোটে করে ভিলা ডেল বালবিয়ানল্লো-তে পৌঁছে দেওয়া হচ্ছিল।

দীপিকার পরনে লাল লেহেঙ্গা

সিন্ধি মতে বিয়েতে বধূর সাজে দীপিকা বেছেছেন লাল রঙের লেহেঙ্গা। সব্যসাচী মুখোপাধ্যায়ের তৈরি করা এই লাল লেহেঙ্গা চলতি বছরের শুরুতেই অর্ডার দিয়েছিলেন দীপিকা। এখানে অবশ্য যে ছবিটি দেখা যাচ্ছে তা লাল শাড়ি পরিহিত দীপিকার অতিত দিনের।

বিয়ের আসরে ছিড়ে দেওয়া হল রণবীরের পোশাক

সিন্ধি মতে বিয়ে-র অন্যতম আচার হল বরের পোশাক ছিঁড়ে দেওয়া। সেই আচার মেনে এদিন রণবীর সিং-এরও পোশাক ছিঁড়ে দেওয়া হয়।

বিয়ের বাসরে ঢুকছেন রণবীর

দূর থেকে তোলা এমনই ছবি ধরা পড়েছে। এতে দেখা যাচ্ছে রীতিমতো সাজগোজ করেই বোট থেকে নেমে বিবাহ বাসরের দিকে অগ্রসর হচ্ছেন রণবীর।

সামনে এসেছে এই ভিডিও

বিয়ের আগে জমজমাট পার্টি হয়েছে। তেমনই এক পার্টিতে উদ্দাম নাচ দীপিকা ও রণবীরের। সেই ভিডিও ধরা পড়েছে এখানে।

শূন্যে রণবীর, দেখেই খিলখিলিয়ে উঠলেন দীপিকা

ইনস্টাগ্রামে এই ছবি পোস্ট করা হয়েছে। তাতে দেখা যাচ্ছে নাচতে নাচতে শূন্যে নিজেকে ভাসিয়ে নিয়েছেন রণবীর, আর দীপিকা তা দেখে হেসে কুটোপুটি অবস্থা।

লাল লেহেঙ্গায় রণবীরের পাশে দীপিকা

এই ছবিটা পোস্ট করে দাবি করা হয়েছে যে এটি ১৫ নভেম্বরের ছবি। বিবাহ মণ্ডপে যাওয়ার আগে এভাবেই পোজ দিয়েছেন রণবীর ও দীপিকা। যদিও এই ছবিটি যে লেক কোমো-তে তোলা তার কোনও সঠিক প্রমাণ নেই। তবে, দীপবীরের বিয়ে উপলক্ষে বহু ছবি সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করা হচ্ছে। এরমধ্যে অধিকাংশ ছবিকেই বিবাহস্থলের বলেও দাবি করা হচ্ছে। এইসব ছবির ভিড়ে এই ছবিটাও তেমন কিছু কি না তা সময়ের উপরের ছেড়ে দেওয়া ছাড়া কোনও গতি নেই।

লাল লেহেঙ্গায় ছাদনাতলার পথে দীপিকা

যদিও এই ভিডিও-তে একটি ছবি ধরা পড়েছে তাতে দেখা যাচ্ছে কালো ছাতায় মুখ ঢেকে লাল পোশাক পরে এগিয়ে চলেছে কেউ। দাবি করা হচ্ছে আপাদমস্তর লাল পোশাক পরে থাকা এই মহিলা দীপিকা ছাড়া আর কেউ নন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+