প্রিয়ঙ্কার রিসেপশনে 'পিঙ্গা'র তালে নাচ দীপিকার! রণবীর-নিক কী করছিলেন দেখুন ভিডিওতে

রিলের কাশীবাঈ, মস্তানি আর বাজিরাও সকলেই উপস্থিত একমঞ্চে ! আর সেখানে 'বাজিরাও মস্তানি 'ছবির 'পিঙ্গা' গানের সঙ্গে জমজমাটি নাচ হবে না, তা কী করে হয়।

রিলের কাশীবাঈ, মস্তানি আর বাজিরাও সকলেই উপস্থিত একমঞ্চে ! আর সেখানে 'বাজিরাও মস্তানি 'ছবির 'পিঙ্গা' গানের সঙ্গে জমজমাটি নাচ হবে না, তা কী করে হয়! মুম্বইতে প্রিয়ঙ্কা ও নিকের রিসেপশনে এই গানের সঙ্গেই আসর মেতে ওঠে। নাচের ছন্দে একসঙ্গে ধরা দেন বলিউডের এই যুগের দুই 'ডিভা' প্রিয়ঙ্কা- দীপিকা।

পিঙ্গার তালে নাচ!

মুম্বইয়ে প্রিয়ঙ্কার রিসেপশনে তখন নাচের আসর জমজমাট। এমনই এক মুহূর্তে প্রিয়ঙ্কার সঙ্গে পা মেলাতে লাগলেন দীপিকা। ব্যাকগ্রাউন্ডে তখন বাজছে 'পিঙ্গা'। আর পাশে দাঁড়িয়ে থাকা 'বাজিরাও' রণবীরকেও আর ধরে রাখা যায়নি। ভিডিওতে ধরা পড়ে সেই জমজমাট নাচের ভিডিও।

নাচের আসরে পরিণীতি

দীপিকার সঙ্গে যখন প্রিয়ঙ্কার নাচ জমে উঠেছে, তখন আসর জমাতে প্রিয়ঙ্কার বোন পরিণীতিকে ধরে নিয়ে আসেন রণবীর সিং। ৪ জনে মাতিয়ে দেন ডান্স ফ্লোর।

নিককে সঙ্গে নিয়ে রণবীর!

পার্টিতে যখন দুই অভিনেত্রী নাচের তালে ব্যস্ত, তখন নিককে নিয়ে আলাদা করে সরে যান রণবীর। আর পার্টির মধ্যেই মেতে ওঠান তাঁরা।

গল্লা গুড়িয়া!

রণবীর আর প্রিয়ঙ্কার ছবি 'দিল ধড়কনে দো'-র গান 'গল্লা গুড়িয়াঁ'র তালে এদিন নাচে মেতে ওঠেন প্রিয়ঙ্কা ও রণবীর সিং।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+