দীপিকাকে এই লুক-এ চিনতে পারছেন! দেখে নিন 'ছপক' এর ফার্স্ট লুক
ফের একবার শ্যুটিং ফ্লোরে তিনি হাজির। বিয়ের পর্ব মিটিয়ে ফের একবার নিজের অভিনয়ের ক্যারিশ্মা নিয়ে শ্যুটিং ফ্লোরে হাজির দীপিকা পাড়ুকোন।
ফের একবার শ্যুটিং ফ্লোরে তিনি হাজির। বিয়ের পর্ব মিটিয়ে ফের একবার নিজের অভিনয়ের ক্যারিশ্মা নিয়ে শ্যুটিং ফ্লোরে হাজির দীপিকা পাড়ুকোন। 'পদ্মাবত' স্টার দীপিকা এবার মেঘনা গুলজারের পরবর্তী ছবিতে। যে মেঘনা গুলজার কিছুদিন আগেই 'রাজি' ছবির জন্য সেরা পরিচালকের সম্মান জিতে নিয়েছেন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস থেকে।

অ্য়াসিড হামলায় আক্রান্ত লক্ষ্মী দেশের কাছে 'লড়াই'য়ের একটা অন্য নাম হয়ে উঠেছে। সেই লক্ষ্মীর জীবনকাহিনি নিয়েই এবার আসছে মেঘনা গুলজারের ছবি 'ছাপাক'। ছবিতে মালতি নামের এক চরিত্রে অভিনয় করছেন দীপিকা। কে এ এন্টারটেনমেন্টের ব্যানারে এই ছবি আগামী বছরের ১০ জানুয়ারি মুক্তি পেতে চলেছে। তার আগে মুক্তি পেল ছবিতে দীপিকার ফার্স্টলুক।
লক্ষ্মীর ভূমিকায় অভিনয় নিঃসন্দেহে একটি বিশাল চ্যালেঞ্জিং বিষয় দীপিকার কেরিয়ারে। গুলজার কন্যা মেঘনা গুলজার পরিচালিত এই ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করতে চলেছেন বিক্রান্তে মেসে।'লুটেরা' ছবিতে বিক্রান্তকে দেখা গিয়েছিল দীপিকার স্বামী রণবীর সিং এর সঙ্গে। এবার রণবীর ঘরনী দীপিকার সঙ্গে জুটি বাঁধতে চলেছেন বিক্রান্ত।












Click it and Unblock the Notifications