Kalki 2898 AD: হইহই ফেলে দিয়েছে 'কল্কি' ছবির ট্রেলার, ফের মায়ের ভূমিকায় দীপিকা, ভিলেন বাংলার শাশ্বত
ছবির নাম কল্কি। পুরোটাই মাইথোলজি কেন্দ্রীক সিনেমা। চলতি বছরের সবচেয়ে বেশি বাজেটের সিনেমা এটি। এক ঝাঁক বড় তারকা রয়েছে ছবিতে। গতকাল রাতে মুক্তি পেয়েছে ছবিটির ট্রেলার। মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গে সেটি সাড়া ফেলে দিয়েছে নেট পাড়ায়। হলিউডের সঙ্গে টক্কর দিতে পারে ছবিটি ট্রেলারেই সেটা বোঝা গিয়েছে।
অমিতাভ বচ্চন, প্রবাস, দীপিকা পাড়ুকোন, প্রভাস থেকে টলিপাড়ার শাশ্বত চট্টোপাধ্যায়ও রয়েছেন ছবিতে। বলিউডে কাহানী ছবিতে বব বিশ্বাসের ভূমিকায় অভিনয় করে সাড়া ফেলে দিয়েছিলেন শাশ্বত চট্টোপাধ্যায়। তারপর থেকে একাধিক বলিউড ছবিতে অভিনয় করছেন তিনি। কয়েকদিন আগে করিনা কাপুর, টাব্বুর সঙ্গেও ছবি করেছেন তিনি। এবার একেবারে মেগা প্রোজেক্ট কল্কি।

কল্কি ২৮৯৮ এডি ছবিতে ভিলেনের চরিত্রে অভনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায়। আর মায়ের ভূমিকায় অভিনয় করেছেন দীপিকা। প্রখম ঝলকেই নেটপাড়ায় একেবারে চইচই ফেলে দিয়েছে কল্কি। একেবারে সাই-ফাই ছবি। অর্থাৎ সায়েন্স এবং ফ্রিকশনের মিশেলে ছবিটি তৈরি করা হয়েছে। অমিতাভ বচ্চনের লুকও চমকে দেওয়ার মতো। প্রত্যেকটি চরিত্রকে যে লুক দেওয়া হয়েছে সেটা চমকে দেওয়ার মতো।
কল্কি নামের পিছনে একটা পৌরানিক কাহিনী লুকিয়ে রয়েছে। হিন্দু ধর্মমতে বিষ্ণুর দশ অবতারের মধ্যে একটি অবতার হবে কল্কি। সেই কল্কি অবতার যখন আসবে তখন মানব সভ্যতা শেষের পথে। আবার নতুন অধ্যায়ে শুরু হবে সত্য যুক। আর এই কলি যুকে কল্কি অবতার নিয়ে আসবেন বিষ্ণু। কলিযুগে অধর্মের নাশ করতে আসবে কল্কি অবতার।
বর্তমানে অন্তঃস্তত্ত্বা দিপীকা। তাঁর বেবিবাম্প স্পষ্ট বোঝা যাচ্ছে। যদিও ছবির শ্যুটিং তিনি অনেক আগেই করেছেন। এর আগে জওয়ান ছবিতেও মায়ের ভূমিকায় অভিনয় করেছিলেন অভিনেত্রী। তারপরে আবার কল্কি সিনেমায় মায়ের ভূমিকায় দেখা যাবে তাঁকে। এই নিয়ে জল্পনা শুরু হয়েছে। মা হবেন বলেই কি একের পর এক ছবিতে মায়ের ভূমিকায় অভিনয় করেছেন দীপিকা। এই নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।












Click it and Unblock the Notifications