বড় চমক দিতে চলেছেন দীপিকা! বিয়ের পরই 'নতুন' খবর অভিনেত্রীকে ঘিরে
'পদ্মাবত' এর পরবর্তী সময়ে সেভাবে দীপিকা পাড়িকোনের কোনও ফিল্ম ২০১৮ সালে মুক্তি পায়নি। বছরের শেষে তিনি শিরোনামে উঠে আসেন বিয়ের খবরের জেরে। কিন্তু বিয়ে মিটতেই বড় চমক দিলেন দীপিকা!
'পদ্মাবত' এর পরবর্তী সময়ে সেভাবে দীপিকা পাড়িকোনের কোনও ফিল্ম ২০১৮ সালে মুক্তি পায়নি। বছরের শেষে তিনি শিরোনামে উঠে আসেন বিয়ের খবরের জেরে। কিন্তু বিয়ে মিটতেই বড় চমক দিলেন দীপিকা!

অ্য়াসিড আক্রান্ত লক্ষ্মীর বায়োপিকে নাম ভূমিকায় দেখা যাবে এই বলিউড-ডিভাকে। লক্ষ্মীর ভূমিকায় অভিনয় নিঃসন্দেহে একটি বিশাল চ্যালেঞ্জিং বিষয় দীপিকার কেরিয়ারে। গুলজার কন্যা মেঘনা গুলজার পরিচালিত এই ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করতে চলেছেন বিক্রান্তে মেসে।'লুটেরা' ছবিতে বিক্রান্তকে দেখা গিয়েছিল দীপিকার স্বামী রণবীর সিং এর সঙ্গে। এবার রণবীর ঘরনী দীপিকার সঙ্গে জুটি বাঁধতে চলেছেন বিক্রান্ত।
'রাজি'-র সাফল্যের পর ফের একবার পরিচালকের ভূমিকায় দেখা যেতে চলেছে মেঘনা গুলজারকে। ছবিতে অ্যাসিড আক্রান্ত লক্ষ্নীর জীবনের লড়াইয়ে তিনি তুলে ধরতে চলেছেন। তবে ছবির শ্যুটিং কবে শুরু হবে, তা নিয়ে এখনও স্পষ্ট করে কিছু জানানো হয়নি ফিল্ম নির্মাতাদের তরফে।

Click it and Unblock the Notifications