৩৬ বছরের প্রিয়ঙ্কা নাকি ৩২ এর দীপিকা, বিয়ের সাজ থেকে আড়ম্বরে কে নজর কাড়লেন বেশি

বছরের শেষে বলিউডের দুই কন্যার বিয়ে ঘিরে বেশ সরগরম ছিল নেট দুনিয়া। বলিউড 'ডিভা' দীপিকা পাড়ুকোন ও প্রিয়ঙ্কা চোপড়ার বিয়ে এই কয়েকদিনে ছিল বলিউড ঘিরে আলোচনার কেন্দ্রবিন্দুতে।

বছরের শেষে বলিউডের দুই কন্যার বিয়ে ঘিরে বেশ সরগরম ছিল নেট দুনিয়া। বলিউড 'ডিভা' দীপিকা পাড়ুকোন ও প্রিয়ঙ্কা চোপড়ার বিয়ে এই কয়েকদিনে ছিল বলিউড ঘিরে আলোচনার কেন্দ্রবিন্দুতে। কনের সাজে কে বেশি সুন্দরী হয়ে উঠেছিলেন.. এই প্রশ্ন ঘিরে যেমন তর্ক-বিতর্ক লেগেই ছিল। তেমনই, দুই তিরিশোর্ধ অভিনেত্রীর বিয়ের আড়ম্বরের দিক থেকে কে এগিয়ে ছিলেন তা ঘিরেও বেশ কয়েকদিন ধরেই চর্চা চলছে।

দীপিকা-প্রিয়ঙ্কার বিয়ের খরচ

দীপিকা-প্রিয়ঙ্কার বিয়ের খরচ

বিভিন্ন সূত্রের খবর অনুযায়ী ইতালির লেক কেমোতেই দীপিকা-রণবীরের বিয়েতে খরচ হয়েছে ১৭,৩২৫,০০০ টাকা। যেখানে রিসর্টের প্রতিটি ঘরের মূল্য ছিল ৪০০ ইউরো অর্থাৎ ৩৩০০ টাকা। সেখানে সত্তরটিরও বেশি ঘর বুক করেন দীপিকা-রণবীর।অন্যদিকে রাজস্থানের উমেদভবন প্য়ালেসে প্রিয়ঙ্কার রাজকীয় বিয়ের আয়োজনে খরচ হয়েছে ৪৬১০০০মার্কিন ডলার। এরমধ্যে রাজস্থানের উমেদভবন প্যালেসের প্রতিটি ঘরের খরচ প্রতি রাতে ছিল ৯২ হাজারা মার্কিন ডলার।

কনের সাজে এগিয়ে কে?

কনের সাজে এগিয়ে কে?

৩৬ বছর বয়সী প্রিয়ঙ্কা নাকি ৩২ বছরের দীপিকা পাড়ুকোন, কনের সাজে বিয়ের দিন কে বেশি নজর কেড়েছেন? এই প্রশ্ন আপাতত মহিলামহলে খুবই প্রকট! তবে বেশরভাগ ক্ষেত্রেই ভোটের পাল্লা ভারি করে নিয়েছেন 'কোয়ান্টিকো স্টার' প্রিয়ঙ্কা চোপড়া। বিয়ের দিন লাল লহেঙ্গাতে প্রিয়ঙ্কার রূপের ছটা খানিকটা ম্নান করে দিয়েছে ১৪ নভেম্বর দীপিকার বিয়ের সাজকে। দুই তারকা অভিনেত্রীই যদিও নিজেকে লাল রঙেই সাজিয়ে নেন বিয়ের দিন, কিন্তু মেক আপ আর গয়নার দিক থেকে অনেকটাই এগিয়ে রয়েছেন পিগি চপস।এমনই ধারণা নেটিজেনদের। যদিও এই নিয়েও রয়েছে তর্ক-বিতর্ক।

ড্রেস ডিজাইনিং

ড্রেস ডিজাইনিং

দীপিকা বিয়ের দিন যে কাঞ্জিভরম শাড়িটি পরেছিলেন তা বেঙ্গালুরুর অঙ্গারি অদ্বয়া শাড়ি। তবে ওড়নার ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়। যদিও প্রিয়ঙ্কার হিন্দু মতে বিয়েকর রাতের লহেঙ্গাও সব্যসাচীরই ডিজাইন করা। এদিকে, খ্রিস্টান মতে বিয়ের দিন রাল্ফ লরেনের গাউনে সেজেছিলেন বলিউডের 'দেশি গার্ল' প্রিয়ঙ্কা। তবুও দীপিকার তুলনায় বিয়ের রাতের সাজে অনেকের মতেই এগিয়ে প্রিয়ঙ্কা।

গয়নার সাজ

গয়নার সাজ

গয়নার সাজে অবশ্য দীপিকা ও প্রিয়ঙ্কা দুই তারকারই বেশ কয়েকটি গয়নার ডিজাইন করেছেন সব্যসাচী মুখোপাধ্য়ায়। যদিও দীপিকার বিয়ে ও রিসপশনের বহু গয়নাই 'তানিস্ক'-এর। অন্যদিকে, হিন্দু মতে বিয়ের দিন সব্যসাচীর গয়নার 'হেরিটেজ কালেকশন'-এর এপর ভরসা ছিল দীপিকার।

বিয়ের সকালের সাজ

বিয়ের সকালের সাজ

বিয়ের দিন সকালেও প্রিয়ঙ্কার হলুদ ঘাঘরার ফ্রেমবন্দি ছবি খবরের শিরোনাম কেড়ে নেয়। অন্যদিকে লেক কোমোতে দীপিকার বিয়ের সকালের ছবি সোশ্যাল মিডিয়াতে ব্যাপক শোরগোল ফেলে দেয় তার ফ্যাশন স্টেটমেন্ট-এর জন্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+