প্রিয়াঙ্কার সঙ্গে তুলনায় বেজায় চটলেন দীপিকা!

দীপিকা পাডুকোন এবং প্রিয়াঙ্কা চোপড়ার মধ্যে তুলনা টানা বিটাউনের সবচেয়ে পছন্দের বিষয়। দু'জনের মধ্যে তুলনা হওয়ার প্রধান কারণ দুজনের হলিউড কানেকশন। প্রায় একই সময়ে হলিউডে পা রাখা দুজনের।

দীপিকা পাডুকোন এবং প্রিয়াঙ্কা চোপড়ার মধ্যে তুলনা টানা বিটাউনের সবচেয়ে পছন্দের বিষয়। দু'জনের মধ্যে তুলনা হওয়ার প্রধান কারণ দুজনের হলিউড কানেকশন। প্রায় একই সময়ে হলিউডে পা রাখা দুজনের। কিন্তু এই তুলনাটা মোটেই ভাল চোখে দেখছেন না দীপিকা।[(ছবি) প্রিয়াঙ্কার সঙ্গে বন্ধুত্বের ইতি? কী বলছেন দীপিকা?]

৩১ বছরের দীপিকার কথায়, "এই তুলনাটা একেবারে ঠিক নয়। এর কোনও কারণ নেই। আমার মনে হয় প্রত্যেকের নিজস্ব পথ রয়েছে। প্রত্যেকের যাত্রাপথ আলাদা, প্রত্যেকের লক্ষ্য আলাদা।"[(ছবি) তাঁর প্রথম চুমু নিয়ে কি বললেন দীপিকা!]

প্রিয়াঙ্কার সঙ্গে তুলনায় বেজায় চটলেন দীপিকা!

আপাতত হলিউডে অভিষেকের অপেক্ষায় রয়েছেন দীপিকা। তাঁর প্রথম হলিউড ছবি এক্সএক্সএক্স : রিটার্ন অফ জেন্ডার কেজ-এর প্রচারে ব্যস্ত দীপিকা। তারই মাঝে প্রিয়াঙ্কার সঙ্গে তুলনা ভাল চোখে নিচ্ছেন না তিনি।[দীপিকার জন্য ফ্যাশন উপদেশ রয়েছে কঙ্গনার কাছে]

সঞ্জয়লীলা বনশালির "বাজিরাও মস্তানি" ছবির সময়ই দীপিকা ও প্রিয়াঙ্কার মধ্যে ঠাণ্ডা লড়াই চলার খবর সামনে আসলেও প্রিয়াঙ্কা ও দীপিকা দুজনেই তা অস্বীকার করেছিলেন। কিন্তু দীপিকার এদিনের মন্তব্য কিন্তু দুই শীর্ষ অভিনেত্রীর ইগোর লড়াইয়ের তত্ত্বকেই বলিষ্ঠ করছে।['দীপিকা, করিনা বা পরিণীতি নয়, সেরা চুমু খায় আলিয়াই', কে বললেন এই কথা?]

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+