রানি 'পদ্মাবতী'র লুক থেকে বেরিয়ে পুলিশ অফিসার সাজলেন দীপিকা, দেখুন ছবি

সম্প্রতি দীপিকার দেখা মিলেছে মুম্বই ফিল্ম সিটি-র অ্যারে কলোনিতে। রীতিমতো বিন্দাস মেজাজে রয়েছেন তিনি। 'পদ্মাবত' রিলিজে-র খবরে নিজের খুশি হওয়াটা প্রকাশও করে দিয়েছেন টুইটারে।

গত কয়েক মাস ধরেই সোশ্যাল মিডিয়া জুড়ে ছেয়ে আছে দীপিকা পাড়ুকোনের রানি 'পদ্মাবতী' লুক। প্রবল বিরোধিতায় অবশ্য এতদিন আটকে ছিল 'পদ্মাবতী'র মুক্তি। এখন 'পদ্মাবতী'র নাম পরিবর্তন করে করা হয়েছে 'পদ্মাবত'। মিলেছে সেন্সর বোর্ডের ছাড়পত্র। এখন পর্যন্ত যা খবর তাতে ২৬ জানুয়ারি মুক্তি পাচ্ছে এই ছবি। কিন্তু, এই মুহূর্তে ঠিক কি করছেন রানী 'পদ্মাবতী' মানে অভিনেত্রী দীপিকা পাড়ুকোন?

পদ্মাবতীর পরে নয়া লুকে দীপিকা, দেখুন সেই ছবি

[আরও পড়ুন- 'পদ্মাবত' মুক্তি পেলে চিতোরগড়ে "জওহর" -এ ঝাঁপ দেওয়ার হুমকি এই মহিলাদের
]

সম্প্রতি দীপিকার দেখা মিলেছে মুম্বই ফিল্ম সিটি-র অ্যারে কলোনিতে। রীতিমতো বিন্দাস মেজাজে রয়েছেন তিনি। 'পদ্মাবত' রিলিজে-র খবরে নিজের খুশি হওয়াটা প্রকাশও করে দিয়েছেন টুইটারে। 'পদ্মাবত'-এর সাময়িক টেনশনটা আপাতত মিটতেই কাজে লেগে পড়েছেন দীপিকা। তবে, সবচেয়ে বড় কথা রানী 'পদ্মাবতী'র লুক ছেড়ে দীপিকা এখন বিন্দাস পুলিশ অফিসার। ফিল্ম সিটি-তে তাঁকে দেখাও গেল সেই অবতারে।

পদ্মাবতীর পরে নয়া লুকে দীপিকা, দেখুন সেই ছবি

একটি সাদা মারুতি জিপসির উপরে শরীর এলিয়ে দিয়ে রেখেছেন পুলিশ অফিসার দীপিকা। সানগ্লাস চোখে রীতিমতো রাফ অ্যান্ড টাফ ইমেজ।

জানা গিয়েছে একটি বিজ্ঞাপনের শ্যুটিং-এ এখন ব্যস্ত দীপিকা। আর এই বিজ্ঞাপনে তাঁর চরিত্র একজন ট্র্যাফিক পুলিশ অফিসারের। বিজ্ঞাপনটি একটি হোটেল এবং ট্রিপ অ্যাডভাইসার সংস্থার। তাদের বিজ্ঞাপনের থিম এবার রাস্তার উপরে এক ট্যাফ্রিক পুলিশ অফিসারকে কেন্দ্র করে। এই ট্র্যাফিক পুলিশ অফিসারের ভূমিকাতেই রয়েছেন দীপিকা।

পদ্মাবতীর পরে নয়া লুকে দীপিকা, দেখুন সেই ছবি

'পদ্মাবত' নিয়ে গত কয়েক মাস ধরেই নানা ধরনের হুমকি পেতে হয়েছে দীপিকাকে । কিন্তু, হিন্দু মৌলবাদীদের বিরুদ্ধে সওয়াল করতে ছাড়েননি দীপিকা। তাঁকে হত্যার জন্য সুপারি দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছে। মা-এর কাছ থেকে এক চিঠি পেয়েছিলেন দীপিকা। যাতে মেয়ের এমন সাহসীকতাকে কুর্ণিশ জানিয়েছিলেন তিনি। আর সেই চিঠি সর্বসমক্ষে পড়েছিলেন শাহরুখ খান। চিঠির বয়ান দেখে চোখ থেকে জল নেমে এসেছিল দীপিকার। অভিনেত্রী জানিয়েছিলেন, মা-এর চিঠি-ই তাঁর লড়াই-এর শক্তি। এই শক্তির জোর যে কতটা তা যেন এদিন প্রতিভাত হল দীপিকার চোখেমুখে। না-হলে 'পদ্মাবত' রিলিজের আগেই এমনভাবে প্রকাশ্যে শ্যুটিং শুরু করতে পারতেন না দীপিকা। আসলে অভিনেতা-অভিনেত্রীদের জীবনটাই এমনই। এক চরিত্র সম্পূর্ণ তো এবার অভিযান অন্য কোনও চরিত্রকে ফুঁটিয়ে তুলতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+