'বিগ বস ১০' এর প্রথম পর্বে সলমনের সঙ্গী দীপিকা !
জনপ্রিয় টেলিভিশন রিয়েলিটি শো ' বিগ বস ১০' শুরু হতে আর মাত্র কয়েকটা দিন বাকি। জনপ্রিয় এই রিয়েলিটি শো এর উদ্বোধনী পর্বেও থাকছে নতুন একটি চমক। বেসরকারি চ্যানেলেটির সিইও রাজ নায়েক এমনটাই জানিয়েছেন। [কেমন দেখতে বিগ বস ১০-এর বাড়ি? দেখে নিন ছবি ও ভিডিওতে]
কয়েকদিন আগে 'বিগ বস ১০' এর নতুন একটি প্রোমো টুইটারে পোস্ট করে রাজ নায়েক এই খবর দর্শকদের জানান। অন্যান্য বার সলমন খান একাই শো এ সঞ্চালকের দায়িত্ব পালন করে থাকেন। কিন্তু এবারে অন্তত দাবাং খানকে উদ্বোধনী পর্ব একা একা সঞ্চালনা করতে হবে না। [(ছবি) বিগ বস ১০ নিয়ে এই তথ্যগুলি কি আপনি জানেন?]

নতুন প্রোমোটি টুইট করে রাজ নায়েক লেখেন, দীপিকা পাডুকোন এবারে উদ্বোধনী পর্বের শুধু অতিথিই না। সলমনের সঙ্গে প্রথম পর্বে সঞ্চালনার কাজও তিনি করবেন। ১৬ অক্টোবর 'বিগ বস ১০' শুরু হবে। [কেন মহাকাশে পাড়ি দিলেন সলমন, জেনে নিন]
দীপিকা পাডুকোন বলিউডের প্রথম ছবি 'ট্রিপল এক্স' ও মুক্তি পেতে আর খুব বেশি দেরি নেই। বিগ বসের প্রথম পর্বে দীপিকা মূলত তার ছবি 'ট্রিপল এক্স' এর প্রচারের জন্যই অসছেন। এবং একই সঙ্গে সলমনের সঙ্গে সঞ্চালকের ভূমিকাতেও সেদিন দেখা যাবে দীপিকাকে। [(ছবি) বিগ বস ১০-এর সম্ভাব্য তারকা প্রতিযোগী তালিকা!]
এবারে 'বিগ বশ ১০' অনান্য বারের তুলনায় একটু আলাদা হতে চলেছে। এবারে এই রিয়েলিটি শো এ সেলিব্রিটিদের পাশাপাশি বেশ কয়েকজন সাধারণ মানুষও প্রতিযোগী হিসাবে অংশ নেবেন। জনপ্রিয় এই টেলিভিশন রিয়েলিটি শো কে ঘিরে আগেও অনেক বিতর্ক হয়েছে। তবু জনপ্রিয়তায় কোন খামতি হয়নি। এবারের উদ্বোধনী পর্বে আর কি কি চমক রয়েছে তা জানতে হলে ১৬ অক্টোবর রাত ৯ টায় চোখ রাখতে হবে টেলিভিশনের পর্দায়।












Click it and Unblock the Notifications