'কান' -এ নজর কাড়ছেন দীপিকা -কঙ্গনা
প্রতি বছরের মত এবছরও কান ফিল্ম ফেস্টিভাল মাত হয়ে রয়েছে গ্ল্যামারের ছটায়। দেশ বিদেশের এঅকাধিক তারকা এবারে কানের রেডকার্পেট জমিয়ে দিতে প্রস্তুতি নিয়েছেন
প্রতি বছরের মত এবছরও কান ফিল্ম ফেস্টিভাল মাত হয়ে রয়েছে গ্ল্যামারের ছটায়। দেশ বিদেশের এঅকাধিক তারকা এবারে কানের রেডকার্পেট জমিয়েদিতে প্রস্তুতি নিয়েছেন। এখনও ফিল্ম ফেস্ট শুরু হতে বেশ কিছু দিন বাকি। তার আগেই গ্ল্যামারের ছটায় মাতোয়ারা এই ফেস্টিভাল। কানে পৌঁছে প্রথম থেকেই খবরের শিরোনামে কঙ্গনা ও দীপিকা।

কঙ্গনা রানাউতচ ২০১৮ সালের কান ফিল্ম ফেস্টে পৌঁছেই সকলকে তাক লাগিয়েছেন। প্রথম দিন তাঁর কালো শাড়ি, পরের দিন তাঁর রূপোলি রঙের গাউন মন মাতিয়ে দিয়েছে অনেকের। এদিকে, শুধু কঙ্গনাই নয়, কান পৌঁছে গিয়েছেন নব বিবাহিতা সোনম কাপুর। সেখানে রয়েছেন ঐশ্বর্য রাই। পৌঁছেছেন দীপিকা পাড়ুকোনও। দীপিকার ফ্যাশন ইতিমধ্যেই সেখানে 'টক অফ দ্যা টাউন' হয়ে রয়েছে। জুহের মুরাদের ডিজাইন করা গাউনে এদিন মাতিয়ে দেন দীপিকা। তাঁর ছবি এই মুহুর্তে ইন্টারনেটে ভাইরাল।













Click it and Unblock the Notifications