শ্রীদেবীর সুপারহিট ফিল্মের রিমেক-এ দীপিকা! উঠে এল কিছু তথ্য

দীপিকা অভিনীতি 'পদ্মাবত' ছবিটি যতটা বিতর্কের কেন্দ্রে ছিল, ততটাই ছবি ঘিরে বক্স অফিসে সাফল্যের মুখ দেখেছে ছবিটি।

দীপিকা অভিনীতি 'পদ্মাবত' ছবিটি যতটা বিতর্কের কেন্দ্রে ছিল, ততটাই ছবি ঘিরে বক্স অফিসে সাফল্যের মুখ দেখেছে ছবিটি। এদিকে, 'পদ্মাবত' মুক্তির পর থেকে আর কোনও ছবি এখনও স্বাক্ষর করেননি ডিপস, শুধমাত্র বিশাল ভরদ্বাজের 'সপনা দিদি' ছাড়া।

শ্রীদেবীর সুপারহিট ফিল্মের রিমেক-এ দীপিকা! উঠে এল কিছু তথ্য

বিশালের 'সপনা দিদি' ছবিতে দীপিকার সঙ্গে অভিনয় করতে চলেছেন ইরফান খান। তবে ইরফানের শারীরিক অবস্থা ভালো না থাকায়, আপাতত ছবির শ্যুটিং আটকে রয়েছে। তবে শোনা যাচ্ছে শ্রীদেবী অভিনীত নব্বইয়ের দশেক একটি সুপারহিট ফিল্মের রিমেক-এ দীপিকাকে দেখা যাবে। যদিও ছবির নাম সম্পর্কে এখনও কোনও তথ্য প্রকাশ্যে আসেনি। শ্রীদেবী অভিনীত সেই ছবিটি পরিচালনা করেন বলিউডের এক পরিচালক তবে প্রযোজনাতে ছিলেন দক্ষিণী প্রযোজক।

সূত্রের খবর, শ্রীদেবী অভিনীত সেই চরিত্রে দেখা যাবে দীপিকাকে। তবে আপাতত নিজের পরবর্তী ছবি নিয়ে মুখে কুলুপ এঁটেছেন দীপিকা । তবে শ্রীদেবীর রূপায়িত চরিত্রে কেমন লাগবে দীপিকাকে , তা নিয়ে কৌতূহল রয়েছে দীপিকার ভক্তদের। এখন ১০ নভেম্বরের আগে নিজের শ্যুটিং শিডিউল শেষ করার লক্ষ্যে এগোচ্ছেন এই বলিউড ডিভা । কারণ, সূত্রের খবর অনুযায়ী ১০ নভেম্বর রণবীরের সঙ্গে দীপিকার বিয়ের দিন ঠিক হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+