'খিলাড়ি' দীপিকা, তাঁর প্রেমিককূলকে দেখে নিন একনজরে

'এলি আর গেলি'-র খেলায় দীপিকার প্রেমে হাবুডুবু খেয়েছেন দেশের ক্রিকেট তারকা থেকে ফিল্মি তারকা আবার বহু 'পার্টি অ্যানিম্যাল'ও। একনজরে দেখে নেওয়া যাক দীপিকার সেই প্রেমিকদের তালিকা।

কিছুদিন ধরেই বলিউডে একটা খবর হাওয়ায় ভাসছিল , যে রণবীরের সঙ্গে নাকি 'ব্রেক আপ' হয়ে গিয়েছে দীপিকার। চাউড় হয়েছিল যে প্রেমের প্রতি দীপিকার দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তোলেন রণবীর, আর এই কারণেই নাকি 'ব্রেক আপ!' তবে পরে অন্য একটি সূত্রে দাবি করা হয় যে 'ব্রেক আপ'-এর খবর ভুয়ো।

দীপিকার জীবনে অবশ্য রণবীরই সিং প্রথম পুরুষ নন। আন্তর্জাতিক ব্যাডমিন্টন প্লেয়ার প্রকাশ পাড়ুকোনের কন্যা দীপিকার পাতা প্রেমের ফাঁদের জালে জড়িয়েছে বহু তাবড় তাবড় পুরুষের নাম। বিনোদন থেকে ক্রিকেট, টেনিস, বড় বড় ব্যাবসায়ী, মডেল-দের সঙ্গে বহুবার নাম জড়িয়েছে। একনজরে দেখে নেওয়া যাক দীপিকার সেই প্রেমিকদের তালিকা।

নিহার পাণ্ডিয়া

নিহার পাণ্ডিয়া

মুম্বইতে দীপিকার প্রথম প্রেম নিহার পাণ্ডিয়া। ২০০৫ সালে একটি অ্যাক্টিং স্কুলে দুজনের দেখা হয়। বন্ধুত্ব যত গাঢ় হয় ,ততই তা প্রেমের দিকে মোড় নেয়। ৩ বছরের সম্পর্ক ভেঙে অবশ্য নিজেই ভেঙে দেন দীপিকা।

 উপেন প্যটেল

উপেন প্যটেল

বলিউডের মডেলদের মধ্যে যৌন আবেদনে বলতে মহিলাদের হৃদস্পন্দন বাড়িয়ে দিয়েছিলেন উপেন প্যটেল। এক সময়ে এই উপেন প্যটেলের সঙ্গে দীপিকার সম্পর্ক নিয়ে কম কথা চালাচালি হয়নি। উপেনও অবশ্য খিলাড়ি মানুষ ছিলেন। উপেন ভক্তদের দাবি ছিল, দীপিকা আসলে উপেনের নাম ও খ্যাতিকে ব্যবহার করতে চেয়েছিলেন। তাই কাজ হাসিল হতে উপেনকে ছুঁড়ে ফেলতে বেশি দেরি হয়নি দীপিকার।

মুজামিল ইব্রাহিম

মুজামিল ইব্রাহিম

আসলে দীপিকা মানেই চলতা-ফিরতা সব বিতর্ক। আর শিরোনাম। বলিউড তারকা হতে গেলে এটাই নিয়ম। সেটা ভালভাবেই বুঝেছিলেন দীপিকা। তাই একটা সময় উঠতি মডেল মুজামিল ইব্রাহিমকেও 'ডেট' করেছিলেন। তবে এই প্রেমও বেশি দিন ধরে রাখেননি দীপিকা। কারণ, তিনি যে মুক্ত বিহঙ্গ। মধু খাওয়ার লোভে কোথাও থিতু হতে পারেন না।

যুবরাজ সিং

যুবরাজ সিং

যুবরাজ সিং-এর সঙ্গে নাম জড়িয়েছিল দীপিকার। ক্রিকেট, গ্ল্যামার, যুবরাজ-এর ফ্যান ফলোয়ারস সবসময়ই নজর টানত দীপিকা। যেভাবে গোটা স্টেডিয়াম কেঁপে উঠত 'সচিন-স-চি-ন' আওয়াজে তেমনই তাঁর নাম চারিদিকে উচ্চারিত হবে, এটাই নাকি দীপিকার স্বপ্ন। তারপর বাবা বিখ্যাত স্পোর্টস ম্যান। নিজেও ছোটবেলা থেকে ব্যাডমিন্টন খেলতেন। স্কুলের হয়ে প্রতিনিধিত্বও করতেন। এহেন দীপিকার চোখ টেনেছিলেন তখনকার দিনে ক্রিকেট স্টার বনে যাওয়া যুবরাজ। অস্ট্রেলিয়ার এক রেস্তোরাঁতেও দীপিকা ও যুবরাজ-কে একসঙ্গে দেখা গিয়েছিল। সেই সময়ে অস্ট্রেলিয়াতে দীপিকা শ্যুটিং করছিলেন। আর যুবরাজ ব্যস্ত ছিলেন সেখানে আয়োজিত ক্রিকেট ম্যাচ নিয়ে।

সিদ্ধার্থ মালিয়া

সিদ্ধার্থ মালিয়া

বর্তমানে আর্থিক তছরুপের দায়ে, দেশ ছেড়ে পালানো ব্যবসায়ী বিজয় মালিয়ার ছেলে সিদ্ধার্থেরে সঙ্গেও এক সময়ে নাম জড়ায় দীপিকার। আইপিএলের বহু ম্যাচে দুজনকে একসঙ্গেও দেখা যায়। শুধু তাই নয়, একের পর এক পার্টিতে সিদ্ধার্থ -দীপিকাই প্রধান আকর্ষণ হয়ে উঠতেন।

রণবীর কাপুর

রণবীর কাপুর

রণবীর কাপুরের সঙ্গে দীপিকার সম্পর্ক নিয়ে বহু জল ঘোলা হয়েছিল একটা সময়। বহু বছর ধরেই দু'জনের মধ্যে সম্পর্ক ছিল। রণবীরের নামে গ্রীবায় ট্যাটুও করিয়েছিলেন। রণবীরও তাঁর হাতে বিশাল করে 'ডি' শব্দটি ট্যাটু করিয়েছিলেন। তবে, কিন্তু, সম্পর্কে বাধ সাধেন রণবীরের মা নিতু সিং। আর তাঁর জন্য়ই এই সম্পর্ক ছেড়ে বেরিয়ে যান রণবীর। তবে অন্য সূত্রের খবর, রনবীর দীপিকাকে ছেড়ে সেসময়ে ক্যাটরিনার প্রতি আসক্ত হন বলে, সম্পর্ক ভেঙে দেন।

রণবীর সিং

রণবীর সিং

রনবীর কাপুরের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর এমনিতেই মুসড়ে পরেছিলেন দীপিকা। তখনই তাঁর জীবনে আসেন রণবীর সিং। জানা গিয়েছে রণবীর দীপিকার চরম খেয়াল রাখেন। তাই এই সম্পর্ক ধরে রাখার নেপথ্যে রণবীরের অনেকটাই অংশিদারী রয়েছে, একটা মিথ্যে নয়।

ভ্যান ডিজেল

ভ্যান ডিজেল

'ট্রিপল এক্স' এর নায়ক ভ্যান ডিজেলের সঙ্গেও বেশ কিছুদিন আগে নাম জড়িয়েছে দীপিকার। দীপিকা প্রকাশ্যে একবার বলেন , 'আমি ভ্যান ডিজেলের বাচ্চার মা হতে চাই'। যা নিয়ে তোলপাড় হয় গোটা সংবাদমাধ্যম।

নোভাক জোকোভিচ

নোভাক জোকোভিচ

সম্প্রতি দীপিকার প্রেমিক কূলের তালিকায় যুক্ত হয়েছে বিশ্বখ্যাত টেনিস প্লেয়ার নোভাক জোকোভিচের নাম। লস এঞ্জেলাসে দু'জনকে একসঙ্গেও প্রকাশ্যে দেখা যায়। জোকোভিচের দাবি ছিল এটা 'ডিনার ডেট'। দীপিকাও পরে জানিয়েছিলেন উইম্বলডন দেখার সময় জোকোভিচের সঙ্গে লকার রুমে পরিচয় হয়েছিল। পরে ইউ এস ওপেন-এ এই পরিচয় আরও গাঢ় হয়। কারণ, দীপিকা সেসময় হলিউডের ছবির শ্যুটিং করছিলেন। সপ্তাহ দুয়েক আগের খবর দীপিকার জন্য নাকি এখন জোকোভিচের সঙ্গে তাঁর বান্ধবীর সম্পর্ক ভাঙতে চলেছে। জোকোভিচের বান্ধবীর বান্ধবী দাবি করেন, দীপিকাই যত নষ্টের গোড়া। তিনি এমনও দাবি করেন আমেরিকা দীপিকা ও জোকোভিচ একটি অ্যাপার্টমেন্টেও একসঙ্গে বেশকিছুদিন কাটিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+