(ছবি) পরিবারকে সঙ্গে নিয়ে উইম্বল্ডন মাতালেন দীপিকা পাড়ুকোন
কিছুদিন আগেই বয়ফ্রেন্ড রণবীর সিংয়ের জন্মদিন উপলক্ষ্যে লন্ডনে গিয়েছিলেন বলিউড হার্টথ্রব দীপিকা পাড়ুকোন। সেখান থেকে রণবীর ভারতে চলে এসেছেন বন্ধু শাহিদ কাপুরের বিয়েতে উপস্থিত থাকতে।
তবে দীপিকা কিন্তু রয়ে গিয়েছিলেন লন্ডনেই। সেখানে পরিবারকে সঙ্গে নিয়ে তিনি মেতে উঠলেন উইম্বল্ডনের আমেজে।
সুপার স্টাইলিশ দীপিকার লুক ছিল একেবারে চোখ আটকে রাখার মতো। বাবা-মাকে সঙ্গে নিয়ে তিনি ফাইনাল খেলা দেখলেন অল ইংল্যান্ড ক্লাবে। যেখানে মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা করেন রজার ফেডেরার ও নোভাক জকোভিচ। নিচের স্লাইডে দেখে নিন উইম্বল্ডনের গ্য়ালারি মাতানো দীপিকা পাড়ুকোনের মনমাতানো লুক।

দীপিকা পাড়ুকোন
লন্ডনে অল ইংল্য়ান্ড ক্লাবের গ্যালারিতে দীপিকা পাড়ুকোন।

গ্যালারিতে দীপিকা
উইম্বল্ডনের ফাইনাল দ্বৈরথ দেখতে গ্যালারিতে দীপিকা, সঙ্গে ছিলেন বহু খ্যাতনামা ব্যক্তি।

সুপার স্টাইলিশ
দীপিকার পোশাক ছিল সুপার স্টাইলিশ।

খেলা পাগল দীপিকা
দীপিকা একসময়ে ব্যাডমিন্টনকেই কেরিয়ার হিসাবে বেছে নেবেন বলে ভেবেছিলেন। তবে পরে মডেলিং শুরু করেন।

মায়ের সঙ্গে
মায়ের সঙ্গে অল ইংল্যান্ড ক্লাবের গ্যালারিতে খেলা দেখতে ব্যস্ত দীপিকা।

খ্যাতনামা সেলেবসদের মাঝে
বেনেডিক্ট কাম্বারব্য়াচ, কেট উইন্সলেটের মতো হলিউড তারকারা উইম্বল্ডনের ফাইনাল দেখতে উপস্থিত ছিলেন।

ভক্তের সঙ্গে
খেলা দেখতে গিয়ে এক মহিলা ভক্তের সঙ্গে দীপিকা পাড়ুকোন।

ভক্তের সঙ্গে
বহু ভক্ত এভাবেই দীপিকাকে দেখতে পেয়ে ছবি তোলার আবদার করেন।

সংবাদমাধ্যমের মুখোমুখি
ভক্তদের পাশাপাশি মিডিয়াও ছেঁকে ধরে দীপিকাকে।

ভক্তদের সঙ্গে সেলফি
ভক্তদের সঙ্গে চুটিয়ে সেলফি তোলেন দীপিকাও।












Click it and Unblock the Notifications