কেন হাবি রণবীর সিংকে ১০-এ মাত্র ২ নম্বর দিলেন দীপিকা?

রণবীর সম্পর্কে দীপিকা

রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন, এই মুহূর্তে বলিউডের পয়লা নম্বর পাওয়ার কাপলের শিরোপা বোধহয় এই জুটির মাথাতেই উঠবে। হাজার বিতর্ক, অন্যান্য একাধিক সহকর্মীর মধ্যে বিবাহ বিচ্ছেদ, কোনও কিছুতেই অবশ্য বিশেষ একটা কিছু যায় আসেনা এই পাওয়ার কাপলের। কারণ তাঁরা মনে করেন একে অপরের সঙ্গে তাঁদের সম্পর্ক এতোটাই গভীর যে তাঁদের কেউ আলাদা করতেই পারবে না। একাধিক টক শো হোক কিংবা অন্যান্য অনুষ্ঠান, একে অপরের হাত ধরেই উপস্থিত হতে দেখা যায় এই জুটিকে। কিন্তু হঠাত এমন কী হল যাতে রণবীরকে এতটাই অপছন্দ করতে শুরু করলেন দীপিকা?

রণবীর কেমন গান করেন?

রণবীর কেমন গান করেন?

সম্প্রতি দীপিকা পাড়ুকোনের আপকামিং ফিল্ম 'গেহরাইয়াঁ'-র প্রমোশন অনুষ্ঠিত হয়ে গেল। আর সেখানেই প্রতিটি অনুষ্ঠানের মতই তৈরি করা হয়েছিল মিডিয়া জোন। যেখানে সমস্থ প্রস ও মিডিয়ার প্রতিনিধিরা এসেছিলেন তারকাদের সঙ্গে সাক্ষাৎকার নিতে। আর সেখানেই হল বিপত্তি। স্বামী রণবীর কেমন গান গাইতে পারেন? গানের গলায় দীপিকা স্বামী রণবীরকে কত নম্বর দিতে চান? সেখানেই দীপিকা বলে বসেন তিনি ১০-এ মাত্র ২ নম্বর দেবেন স্বামী রণবীরকে। কারণ গানের গলা নাকি মোটেই ভালো নয় রণবীরের। দীপিকার এই উত্তর পছন্দ হয় উপস্থিত সকলের।

 'আরও গভীরে যাও'

'আরও গভীরে যাও'


খুব শীঘ্রই রিলিজ করতে চলেছে দীপিকা পাড়ুকোন অভিনীত ছবি গেহরাইয়াঁ। একটি প্রথম সারির ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ করতে চলেছে এই ফিল্ম। ছবির ট্রেলার সামনে আসতেই তা বেশ পছন্দ করছেন দর্শকরা। এই ছবিতে চুটিয়ে রোম্যান্স করতে দেখা যাবে দীপিকাকে। তাঁর বিপরীতে এই ছবিতে অভিনয় করছেন সিদ্ধান্ত চতুর্বেদী। এছাড়াও আছে অনন্যা পান্ডে ও ধৈর্য কারওয়া। শকুন বাত্রা পরিচালিত এই ছবি রিলিজের আগেই বেশ চর্চায় রয়েছে।

 ত্রিকোণ প্রেমের জটিলতা

ত্রিকোণ প্রেমের জটিলতা

গেহরাইয়াঁ ছবিতে প্রেম অ বিচ্ছেদের অসাধারণ পরত দেখানো হয়েছে। ভাঙতে থাকা সম্পর্কের ফাঁক দিয়ে সকলের অগোচরে তৃতীয় ব্যাক্তির প্রবেশ, ত্রিকোণ প্রেম ও পরকীয়া নিয়ে সম্পর্কের জটিল সমীকরণে আবদ্ধ গল্প নিয়ে সিনেমা তৈরি করেছেন পরিচালক শকুন বাত্রা।

রণবীর- দীপিকার কেমিস্ট্রি

রণবীর- দীপিকার কেমিস্ট্রি

প্রসঙ্গত, মুখে যাই বলুন না কেন রণবীরের সঙ্গে তিনি যে তাঁর জীবনের প্রতিটি মুহূর্ত খুব ভালো ভাবেই সুরে ছন্দে মেতে উপভোগ করছেন তা এককথায় প্রকাশ পায় দীপিকার চোখে মুখেই। সেই সঙ্গে এই বছর নিজেদের বিয়ের তিন বছর কাটিয়ে ফেলেছেন বলিউডের এই পাওয়ার কাপল রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। বেশ কিছুদিন প্রেম করার পর ২০১৮ সালে চার হাত এক হয়েছিল এই জুটির।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+