কান-এ কঙ্গনা-দীপিকার ফ্যাশন তাক লাগাচ্ছে সবাইকে

কান চলচ্চিত্র উৎসব উপলক্ষ্য়ে ক্রমেই জমে উঠছে আসর। এই মুহুর্তে দুই ভারতীয় ডিভাকে নিয়েই শুরু হয়েছে যাবতীয় চর্চা। কান-এ আপাতত 'টক অফ দ্য টাউন' দীপিকা আর কঙ্গনা।

কান চলচ্চিত্র উৎসব উপলক্ষ্য়ে ক্রমেই জমে উঠছে আসর। এই মুহুর্তে দুই ভারতীয় ডিভাকে নিয়েই শুরু হয়েছে যাবতীয় চর্চা। কান-এ আপাতত 'টক অফ দ্য টাউন' দীপিকা আর কঙ্গনা। কেউ কাউকে ছেড়ে কথা বলছেন না ফ্যাশনের দিকে থেকে! আর তা প্রমাণ পাওয়া যাচ্ছে তাঁদের একের পর এক ছবি থেকেই। এ নিয়েই পর পর দ্বিতীয় দিনেও জমজমাট আসর।

কান-এ কঙ্গনা-দীপিকার ফ্যাশন তাক লাগাচ্ছে সবাইকে

প্রতি বছরের মত এবছরও কান ফিল্ম ফেস্টিভাল মাত হয়ে রয়েছে গ্ল্যামারের ছটায়। দেশ বিদেশের একাধিক তারকা এবারে কানের রেডকার্পেট জমিয়ে দিতে প্রস্তুতি নিয়েছেন। গ্ল্যামারে মাতোয়ারা এই ফেস্টিভাল। কানে পৌঁছে প্রথম থেকেই খবরের শিরোনামে কঙ্গনা ও দীপিকা। দীপিকা আসরের দ্বিতীয় দিনে গাঢ় গোলীপ রঙের শর্ট গাউনে সকলকে তাক লাগিয়ে দিয়েছেন। সঙ্গে ছিল অ্যাঞ্জেল উইংস। আরশি স্টুডিওর এই পোশাকে মাতোয়ারা কান।

এদিকে, 'কুইন' কঙ্গনা নেডোতে নিজেকে সাজিয়েছেন রেড কার্পেটের দ্বিতীয় দিনে কঙ্গনার সিলভার লুকস তাঁকে আরও বেশি মোহময়ী করে তোলে। কান চলচ্চিত্র উৎসবের প্রথম থেকেই রেট্রো লুকে ছিলেন কঙ্গনা। এদিন অবশ্য তা খানিকটা ঝেড়ে পেলে পশ্চিমী পোশাকে মাতিয়ে দেন কান-এর ফিল্ম ফেস্টের আসর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+