'পদ্মাবত'-এর সাফল্যের আনন্দে রাজস্থানী 'থালি' নিয়ে যা করলেন দীপিকা, দেখুন ভিডিও
ছবি মুক্তির পর, তার সাফল্য নিয়ে বেশ খুশি বলিউড ডিভা ডিপস। আর এই সাফল্য তিনি তাঁর বন্ধুদের সঙ্গে ভাগ করে নেন একটি ডিনার পার্টির মাধ্যমে।
দেশ জোড়া বিক্ষোভের মধ্যেই মুক্তি পায় সঞ্জয়লীলা বনশালীর 'পদ্মাবত' । রাজস্থানেরল চিতোরের রানী পদ্মিনীকে নিয়ে লেখা মালিক মুহম্মদ জয়সীর কবিতা 'পদ্মাবত' থেকে অনুপ্রাণিত হয় এই কাহিনি। ছবিতে চিতোরের রানির চরিত্রে অভিনয় করেছেন দীপিকা। ছবি ঘিরে যাবতীয় কটুক্তি, বিক্ষোভের সম্মুখীন হন তিনিও।

তবে, ছবি মুক্তির পর, তার সাফল্য নিয়ে বেশ খুশি বলিউড ডিভা ডিপস। আর এই সাফল্য তিনি তাঁর বন্ধুদের সঙ্গে ভাগ করে নেন একটি ডিনার পার্টির মাধ্যমে। এই পার্টিতে দীপিকা তাঁর মিডিয়ার বন্ধু বান্ধবদের আমন্ত্রণ জানান। পার্টির মূল আকর্ষণ ছিল এই পার্টির খাবার। যা গোটা টাই ছিল রাজস্থানী। আর রাজস্থানী খাবারের থালি চেখেই দীপিকা শুরু করলেন পদ্মাবতের সাফল্য়ের আনন্দ উদযাপন।
উল্লেখ্য, রাজস্থান, গুজরাত সহ একাধিক জায়গায় প্রথম দিনে, মুক্তি পায়নি 'পদ্মাবত'। দেশজুড়ে রাজপুত কার্নি সেনা বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখায় এই ছবির প্রতিবাদে। আগুন লাগানো হয় বেশ কয়েকটি বাসে। স্কুল বাসে ছোঁড়া হল পাথর। দীপিকা পাড়ুকোনের নাক কেটে ফেলারও হুমকি দেওয়া হয়। এরকম ভয়ানক পরিস্থিতির মধ্যেই মুক্তি পায় 'পদ্মাবত'আর ধীরে ধীরে এই ছবি সাফল্য পেতে শুরু করেছে। আর সেই সাফল্য আপাতত তাড়িয়ে উপভোগ করছেন এই অভিনেত্রী।












Click it and Unblock the Notifications