রণবীরের সঙ্গে কি ফিল্মের অফার নিজেই ছেড়েছেন দীপিকা! জবাব দিলেন বলিউড ডিভা
বলিউডের একের পর এক ব্লক বাস্টার ছবিতে ছিলেন দীপিকা ও রণবীর সিং। 'রামলীলা',' বাজিরাও মস্তানি ',' পদ্মাবত ' এর মতো বক্স অফিসে বাজিমাত করা ফিল্মে দেখা গিয়েছে এই তারকা জুটিকে। আর ব্যক্তিগত জীবনে এখন তাঁরা স্বামী ও স্ত্রী। আসন্ন '৮৩' ছবিতেও রণবীরের সঙ্গে থাকছেন দীপিকা। তবে শোনা গিয়েছিল , এরপর থেকে আর রণবীরের সঙ্গে ফিল্ম করতে চাইছেন না তিনি।

বিভিন্ন গুঞ্জনে শোনা যায় , দীপিকা পাড়ুকোন রণবীর সিং এর সঙ্গে পর পর ৩ টি ফিল্ম ছেড়ে দিয়েছেন। তিনটি ফিল্মের অপার নিজেই প্রত্যাখ্যান করেছেন বলিউডের এই দক্ষিণী সুন্দরী। তবে সেই সমস্ত গুঞ্জন নস্যাৎ করে ডিপস জানান, আসলে তিনি অনেক বেশি হালকা মেজাজের ফিল্ম রণবীরের সঙ্গে করতে চান এখন। আর সেই জন্যই তাঁর কাছে আসা পর পর ৩ টি ছবির অফার তিনি প্রত্যাখ্যান করেন।
দীপিকা আরও জানিয়ে দেন, তাঁকে ও রণবীরকে মাথায় রেখেই যে ফিল্মগুলির অফার তাঁদের কাছে এসেছিল, তা নয়। তিনি চান, তাঁর ও রণবীরের 'অনস্ক্রিন' জুটিকে কোনও পরিচালক 'অন্য' ভাবে আবিষ্কার করুন।












Click it and Unblock the Notifications