বিয়ের দিন কোন সাজে ধরা দেবেন দীপিকা! পদ্মাবত-এর কোন গয়নায় দেখা যাবে বলিউড অভিনেত্রীকে
আর কয়েকদিনের অপেক্ষা , তারপরই বলিউডর অন্যতম প্রতিক্ষিত বিয়ের আসর বসতে চলেছে ইতালির লেক কোমোতে। ইতিমধ্যেই লেক কোমোর জন্য রওনা দিয়েছেন দীপিকা ও রণবীর।
আর কয়েকদিনের অপেক্ষা , তারপরই বলিউডর অন্যতম প্রতিক্ষিত বিয়ের আসর বসতে চলেছে ইতালির লেক কোমোতে। ইতিমধ্যেই লেক কোমোর জন্য রওনা দিয়েছেন দীপিকা ও রণবীর। মুম্বই এয়ারপোর্টে 'মেহেন্দি লগাকে রখনা..' গানের ব্য়াক গ্রাউন্ড মিউজিক সঙ্গে নিয়ে দীপবীর উড়ে গিয়েছেন তাঁদের বিবাহ বাসরের উদ্দেশে! এদিকে, আগামী ১৪-১৫ তারিখ বিয়ের আসরে দীপিকার রাজকীয় সাজ ঘিরে বেশ কয়েকটি তথ্য সামনে আসছে।

কোঙ্কনি সাজ
দীপিকা- রণবীরের বিয়ে যে সিন্ধি ও দক্ষিণী দুটি মতেই হতে চলেছে সে খবর পুরনো। দক্ষিণী মতে কোঙ্কনী রীতি অনুযায়ী বিয়ে করতে চলেছেন দীপিকা ও রণবীর। আর সেই জন্য ঐতিহ্য মেনে কাঞ্চি সিল্কে বিয়ের আসরে দেখা যেতে চলেছে দীপিকাকে।

শাড়ির ধরন কেমন?
শোনা যাচ্ছে, সব্যসাচী ক্রিয়েশনের শাড়িতে সাজবেন দীপিকা। আর শা়ড়িতে, সোনালী নক্সার কাজ যেমন থাকবে, তেমনই থাকছে কমলা রঙের বিশেষ কাজ।

কোন কোন গয়নার সাজে সাজবেন দীপিকা?
শোনা যাচ্ছে, বিয়ে বেশিরভাগ গয়নাই তানিস্ক থেকে কেনা হয়েছে। বিয়ের গয়নায় থাকছে দক্ষিণী বিভিন্ন ধরন, আম্বাড়া আটি, থাকছে বাহুবন্ধনী, এছাড়াও চুলে সাজানোর গয়নার থাকছে বিশেষ ধরনের নক্সা।

সিন্ধি বিয়ের সাজ
সূত্রের দাবি, দীপিকার সিন্ধি বিয়েতে গোলাপী রঙের লহেঙ্গা থাকছে। এর সঙ্গে কিছু রাজকীয় গয়নায় সাজতে চলেছেন বলিউডের স্টার অভিনেত্রী।

পদ্মাবতের গয়না!
জানা গিয়েছে, 'পদ্মাবত' ছবি জোহর ব্রতর সময়ের দৃশ্যে যেরকম নেকলেস পড়তে দেখা গিয়েছিল দীপিকাকে, সেই রকমের নেকলেসে এবারে তাঁকে দেখা যাবে।












Click it and Unblock the Notifications