Deepika Padukone: বলিপাড়ায় ফের সুখবর, এবার নতুন অতিথি আসছে রণবীরের ঘরে, কবে ঘোষণা করে দিলেন দীপিকা
দীপিকা পাড়ুকোন মা হতে চলেছেন। সুখবর শোনা গিয়েছিল আগেই। করণ জোহরের শোয়ে অভিনেত্রী ইঙ্গিত দিয়েছিলেন যে রণবীর সিংয়ের সন্তানের মা হতে চান। তারপরেই প্রকাশ্যে আসে দীপিকা অন্তঃসত্ত্বা। প্রকাশ্যে সেকথা জানিয়েওছেন তারকা দম্পতি।
এবার প্রকাশ্যে এসেছে কবে তাঁদের ঘরে নতুন অতিথি আসছে। সেই সময়ের কথাও প্রকাশ্যে এনেছেন তাঁরা। চলতি বছরেই অর্থাৎ ২০২৪ সালেই সন্তানের জন্ম দেবেন দীপিকা। শীতের শেষে সুখবর শুনিয়েছেন। আর নতুন অতিথি আসবেন হেমন্তে। অর্থাৎ চলতি বছরের শীতের শুরুতেই সন্তানের জন্মদেবেন দীপিকা।

গতবছরে পর পর দুটি ছবি মুক্তি পেয়েছিল দীপিকার। দুটিই সুপার হিট। দুটি ছবিই অ্যাকশন ছবি ছিল এবং শাহরুখ খানের সঙ্গে ছিল। তার পরেই আবার চলতি বছরের শুরুতেই হৃত্বিক রোশনের সঙ্গে ছবি করেছেন দীপিকা। তারপরেই শোনা যায় দীপিকা অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন। ২০১৮ সালে রণবীর সিংয়ের সঙ্গে বিেয় হয় দীপিকার। ইতালিতে বসেছিল সেই স্বপ্নের বিয়ের আসর।
তারপর একের পর এক ছবি করেছেন অভিনেত্রী। সুপারহিট ছবি দিয়েছেন তিনি। দীপিকা একাধিকবার বিতর্কেও জড়িয়েছেন। রণবীর কাপুরের সঙ্গে সম্পর্ক নিয়ে একাধিক বিতর্কে জড়িয়েছেন তিনি। জেএনইউ-র আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়েছিলেন তিিন। এমনকী শাহরুখ পুত্র আরিয়ান খানের মাদক কাঁণ্ডের পরে দীপিকাকেও তলব করেছিল নারকোটিক ডিপার্টমেন্ট।
দীপিকাকে নিয়ে জল্পনার শেষ ছিল না। তারপরেই নিজের সোশ্যাল মিিডয়া পোস্টে দীপিকা শেয়ার করেছেন তাঁর মা হওয়ার খবর। তাতে শুভেচ্ছা জামিয়েছেন শ্রেয়া ঘোষাল থেকে শুরু করে একাধিক বলিউড তারকা। কয়েকদিন আগেই অনুষ্কা শর্মা দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন। লন্ডনে তাঁর পুত্র সন্তান হয়েছে। তার নাম রেখেছেন অকায়। তারপরেই আবার দীপিকা রণবীরের সন্তান আসার খবর পাওয়া গিয়েছে। চলতি বছরেই সন্তান আসছে রণবীর-দীপিকার ঘরে। রণবীর কাপুর এই মুহুর্তে ডন-৩-র শ্যুটিং করতে ব্যস্ত রয়েছে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications