(ছবি) রণবীর-দীপিকা এবার সত্যিই বিয়ে করতে চলেছেন!
বেশকিছুদিন হল রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের প্রেম ও বিয়ের খবর বলিউডকে সরগরম করে রেখেছে। ফের একবার জল্পনা তৈরি হল এই দুই বলিউড তারকার বিয়ের খবর নিয়ে। জানা গিয়েছে, এবার নাকি সত্যিই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রণবীর-দীপিকা। [রণবীর সিং-দীপিকা পাডুকোনের অন্তরঙ্গ ফটোশুট]
দুজনের সম্পর্ক নিয়ে বিশেষ করে রণবীর সিং প্রকাশ্যেই নিজের মত দুনিয়াকে জানিয়ে এসেছেন। দীপিকাও অতটা খোলাখুলি না হলেও রণবীরকে নিয়ে নিজের ভাব প্রকাশ করেছেন। এবার খবর রটেছে, আগামী বছরের মধ্যেই দুজনে বিয়ে সেরে নেবেন। [কোহলি, শাহরুখ, রণবীরদের নিয়ে অজানা তথ্য ফাঁস অনুষ্কার]

বলিউডের এই মুহূর্তের অন্যতম ব্যস্ত নায়কদের মধ্যে একজন রণবীর সিং। দীপিকাও নায়িকাদের মধ্যে একেবারে প্রথম সারিতে রয়েছেন। কিছুদিন আগে দুজনের একসঙ্গে অভিনীত সিনেমা 'বাজীরাও মস্তানি' দারুণ সফল হয়েছে। সমালোচকেরা দু'হাত ভরে প্রশংসা করেছেন এই সিনেমাকে। একেরপর এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানেও সবচেয়ে বেশি পুরস্কার এই সিনেমাই জিতেছে। এবং জুটি হিসাবেও ফের কামাল দেখিয়েছেন রণবীর-দীপিকা। [মেক আপ ছাড়া বলিউড সেলেবসদের লুক!]
এখন দেখার আসল জীবনেও কবে জুটি বাঁধেন এই দুই বলিউড তারকা। জানা গিয়েছে, আপাতত নিজেদের পরিবারকে সঙ্গে নিয়ে অস্ট্রিয়ায় ছুটি কাটাতে যাচ্ছেন রণবীর-দীপিকা। সেখানে পরিবারের লোকেরা একে অপরের সঙ্গে মিলিত হবেন। তারপরে ফিরে এসে শুটিংয়ে ব্যস্ত হয়ে যাবেন দুজনেই। তবে কবে সরকারিভাবে বিয়ের ঘোষণা হবে তা নিয়ে অপেক্ষা করা ছাড়া কোনও উপায় নেই। [দীপিকা পাড়ুকোনের অদেখা কয়েকটি ছবি]


















Click it and Unblock the Notifications