আলিবাগে বাড়ি কিনলেন দীপিকা-রণবীর, দাম কত জানেন?
আলিবাগে বাড়ি কিনলেন দীপিকা-রণবীর, দাম কত জানেন?
করোনা কালের অবসরে নিজেদের স্বপ্নের বাড়ি তৈরি করে ফেললেন রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোন। মুম্বইয়ের কাছেই আলিবাগে নিজেদের বাড়ি কিনেছেন দম্পতি। ২২ কোটি টাকা খরচ করে সেই বাড়ি তৈরি করা হয়েছে। বিলাশ বহুল সেই বাড়িতে ছুটি কাটাবানে তাঁরা। যদিও শাহরুখ খান, সলমন খানের মতো একাধিক তারকার বাড়ি রয়েছে সেখানে। এবার সেই তালিকায় নাম জুড়ল দীপিকা পাড়ুকোন-রণবীর কাপুরদেরও।

বাড়ি কিনলেন রণবীর-দীপিকা
আলিবাগে বিলাবহুল বাংলোর তালিকায় জুড়ল বলিউডের আরেক তারকা জুটির নাম। এবার রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোন আলিবাগে একটি বাড়ি কিনলেন। ফার্ম হাউস তাতে কোনও সন্দেহ নেই। প্রকৃতির কোলে এই বিলাসবহুল বাড়িটি কিনতে তাঁর খরচ হয়েছে ২২ কোটি টাকা। তবে সেখানে সবসময় থাকার পরিকল্পনা নেই তাঁদের। ছুটি কাটাতেই মূলত সেখানে থাকবেন তাঁরা এমনই শোনা যাচ্ছে। সেকারণেই সুপারি, নারকেল গাছে ঘেরা মুম্বইয়ের কাছেই আলিবাগে এই বিলাবহুল বাংলোটি কিেনছেন তারকা দম্পতি। কয়েকদিন আগেই বাড়ির রেজিস্ট্রেশনের অফিস থেকে বেরোতে দেখা গিয়েছে তাঁদের। তারপরেই তাঁরা এই সুখবরটি দেন।

আলিবাগে আরও অনেক তারকার বাংলো
আলিবাগে শাহরুখ খানের বিলাবহুল বাংলো রয়েছে। সেখানে প্রায়ই শাহরুখ খান তাঁর জন্মদিনের পার্টি করে থাকেন। একাধিকবার সেখানে শাহরুখকে তারকাদের নিয়ে পার্টি করতে দেখা গিয়েছে। এছাড়া বলিউডের আরেক খান সলমনেরও ফার্ম হাউস রয়েছে সেখানে। সলমন খানকে সেখানে চাষ করতেও দেখা গিয়েছে। এবার সেই তালিকায় জুড়ল রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোনের নাম। কেবল মাত্র ছুটি কাটানোর জন্য এই বিলাসবহুল বাংলো কেনার খবর দাবানলের মত ছড়িয়ে পড়েছে বলিউডে।

বেঙ্গালুরুতেও বাড়ি
শুধু আলিবাগে নয় দীপিকা-রণবীর বেঙ্গালুরুতেও একটি বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন। বেঙ্গালুরুতে তাঁদের সার্ভিস অ্যাপার্টমেন্টের কাজ এখনও শেষ হয়নি। তাই সেটি হাতে পেতে সময় লাগবে বলে জানা গিয়েছে। এখন মুম্বইয়ে স্ত্রী দীপিকার কেনা বিলাবহুল ৪টি ঘরের ফ্ল্যাটেই থাকেন রণবীর সিং। বিয়ের পর থেকে সেখানেই রয়েছেন তাঁরা। এবার স্ত্রীর সঙ্গে মিলে নিজের ফ্ল্যাট কিনলেন রণবীর সিং।

বড় ছবির মুক্তি রণবীরের
সামনেই বড় বাজেটের ছবি মুক্তি পেতে চলেছে রণবীর সিংয়ের। কপিল দেবের বায়োপিকে অভিনয় করছেন রণবীর সিং। ৮৩ দেখার জন্য অধীর অপেক্ষায় রয়েছেন সকলে। রণবীর নিজেও ভীষণ ভাবে উৎসাহী। এই ছবিতে কপিল দেবের ভূমিকায় অভিনয় করার জন্য ভীষণ পরিশ্রম করেছেন তিনি। কপিল দেবের কাছ থেকে একাধিক বিষয় শিখেছেন। দীপিকার এখন কোনও বড় প্রোজেক্টের ছবি হাতে নেই। তবে কয়েকটি ছবি করবেন বলে শোনা যাচ্ছে।












Click it and Unblock the Notifications