(ছবি) রণবীরের জন্যই শাহরুখের বার্থ ডে পার্টিতে গরহাজির দীপিকা !

শাহরুখের জন্মদিনের পার্টিতে বহু তারকা হাজির থাকলেও দীপিকা সেই পার্টিতে যোগ দিতে পারেননি। শোনা যাচ্ছে এর কারণ নাকি রণবীর সিং।

দীপিকার বলিউড কেরিয়ার শুরু হয়েছিল শাহরুখের হাত ধরে। তাই এই দুই তারকার মধ্যে যে গভীর বন্ধুত্ব রয়েছে তা বি টাউনের সকলেরই জানা । কিন্তু বুধবার বেস্ট ফ্রেন্ডের জন্মদিনের পার্টিতে আমন্ত্রণ সত্ত্বেও গরহাজির দীপিকা!

শাহরুখের জন্মদিনের পার্টিতে বহু তারকা হাজির থাকলেও দীপিকা সেই পার্টিতে যোগ দিতে পারেননি। শোনা যাচ্ছে এর কারণ নাকি রণবীর সিং। কয়েকদিন আগেই জোড় গুঞ্জন ছড়িয়েছিল রণবীর-দীপিকার ব্রেক-আপ নিয়ে। কিন্তু অপাতত সেই খবর যে ভুল ছিল তা প্রমাণ হয়ে গিয়েছে। শোনা যাচ্ছে শাহরুখের জন্মদিনে দীপিকা যাননি কারণ তিনি রণবীরের সঙ্গে তখন সময় কাটাতে ব্যস্ত ছিলেন।

রণবীর- দীপিকা

রণবীর- দীপিকা

পরিচালক সঞ্জয় লীলা বনশালীর পদ্মাবতী সিনেমার শ্যুটিং শুরু হয়ে গিয়েছে। তাই রণবীর- দীপিকা দুজনেই ব্যস্ত থাকেছেন। তবে তদের সম্পর্ক যাতে ক্ষতিগ্রস্থ না হয় তার জন্য শ্যুটিং থেকে অবসর পেলেই এক সঙ্গে সময় কাটাচ্ছেন এই দুই তারকা। এই কারনেই দীপিকা শাহরুখের জন্মদিনের পার্টিতেও জাননি বলে শোনা যাচ্ছে।

মেহেবুব স্টুডিওতে রণবীরের সঙ্গে দীপিকা

মেহেবুব স্টুডিওতে রণবীরের সঙ্গে দীপিকা

'পদ্মাবতী'র ছবির শ্যুটিং চলছে মেমেবুব স্টুডিওতে। শোনা যাচ্ছে মেহেবুব স্টুডিওতে প্রথম দিনে শ্যুটিং ছিল রণবীরের। কিন্তু দীপিকাও সেই দিন স্টুডিওতে উপস্থিত ছিলেন শুধুমাত্র রণবীরের জন্য।

শাহরুখের জন্মদিন

শাহরুখের জন্মদিন

বুধবার শাহরুখের জন্মদিনের পার্টি ছিল। পার্টিতে রণবীর কাপুর, জোয়া আখতার, ইমতিয়াজ আলি, করন জোহরের মতো সেলিব্রিটিরা হাজির থাকলেও উপস্থিত ছিলেন না দীপিকা। পরে শোনা যায় বয়ফ্রেন্ডের সঙ্গে সময় কাটানোর জন্য শাহরুখের পার্টিতে হাজির হতে পারেননি দীপিকা।

দীপিকার পার্টিতে না যাওয়ার আসল কারণ

দীপিকার পার্টিতে না যাওয়ার আসল কারণ

পদ্মাবতীর শ্যুটিং নিয়ে এতটাই ব্যস্ত রয়েছেন দীপিকা যে বয়ফ্রেন্ড রণবীরকে এতটুকুও সময় দিতে পারছেন না। তাই এখন যেটুকু অবসর সময় পাচ্ছেন তা রণবীরের সঙ্গে কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন দীপিকা। শাহরুখের জন্মদিনের পার্টির দিনে তাই একান্তে বয়ফ্রেন্ডের সঙ্গেই সময় কাটিয়েছেন দীপিকা।

পার্টিতে আমন্ত্রণ

পার্টিতে আমন্ত্রণ

একটি সংবাদ মাধ্যেমের দাবি শাহরুখের জন্মদিনের গ্রান্ড পার্টিতে বহু নিকট বন্ধুরা আমন্ত্রণ পেয়ে থাকেন। সেই তালিকা থেকে বাদ পড়েননি দীপিকা- রণবীরও।

পদ্মাবতীর শ্যুটিং শুরু

পদ্মাবতীর শ্যুটিং শুরু

সঞ্জয় লীলা বনশালী পরিচালিত 'পদ্মাবতী' সিনেমার শ্যুটিং শুরু হয়ে গিয়েছে। এখন পর্যন্ত শুধুমাত্র রণবীর অভিনীত কয়েকটি দৃশ্যের শ্যুটিং হয়েছে। কয়েকদিনের মধ্যেই শাহিদ এবং দীপিকাও শ্যুটিংয়ে যোগ দেবেন বলে জানা গিয়েছে।

একসঙ্গে দীপিকা-রণবীর

একসঙ্গে দীপিকা-রণবীর

কয়েকদিন আগে বিভিন্ন সংবাদ মাধ্যেম রণবীর-দীপিকার ব্রেক আপের গুঞ্জন শোনা গিয়েছিল। কিন্তু এখন যা খবর পাওয়া গিয়েছে তাতে শোনা যাচ্ছে এই দুই তারকার মধ্যে সব কিছু ঠিকই রয়েছে। কাজ নিয়ে দুই তারকার মধ্যে চরম ব্যস্ততা থাকলেও অবসরে তারা একান্তে সময় কাটাচ্ছেন বলে শোনা যাচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+