দীপিকা-র মুখেই সিক্রেট আউট, এনগেজমেন্ট নিয়ে অকপট পদ্মাবতের নায়িকা

রণবীর এবং দীপিকা সরকারিভাবে কোনওদিন এখনও স্বীকার করেননি যে তাঁরা প্রেম করছেন

রণবীর এবং দীপিকা সরকারিভাবে কোনওদিন এখনও স্বীকার করেননি যে তাঁরা প্রেম করছেন , কিন্তু দু'জনেই অনেক ইঙ্গিত দিয়েছেন যাতে তাঁদের মধ্যে সুন্দর সম্পর্ক রয়েছে সেটাই বুঝিয়ে দিয়েছেন তিনি।

দীপিকা-র মুখেই সিক্রেট আউট, এনগেজমেন্ট নিয়ে অকপট পদ্মাবতের নায়িকা

পদ্মাবতের জন্য লাগাতার শিরোনামেই রয়েছেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। তবে মধ্যে শিরোনামে এসেছিলেন ব্যক্তিগত সম্পর্কের কারণে। শ্রীলঙ্কায় জন্মদিন কাটাতে গিয়ে নাকি রণবীর সিংয়ের বাগদত্তা হয়েছেন তিনি ছিল জোর জল্পনা। ৩২ তম জন্মদিনে একইসঙ্গে কাটিয়েছিলেন দুই তারকাই। এমনকি রণবীরের মা নাকি দীপিকাকে দামী গয়না দিয়েছেন এমনটাও শোনা গিয়েছিল।

সম্প্রতি নেহা ধূপিয়াকে দেওয়া একটি সাক্ষাৎকারে দীপিকা-র দিকে ধেয়ে যায় এনগেজমেন্ট সংক্রান্ত প্রশ্ন। দীপিকা নিজেও এই বিষয়ের জল্পনায় জল ঢালতে আগ্রহী হয়েছিলেন। তাঁকে নেহা জিজ্ঞাসা করেন তিনি কি সম্ভাব্য এনগেজড, উত্তরে অভিনেত্রী জানান ,'আমি এনগেজড ছিলাম না'

দীপিকা-র মুখেই সিক্রেট আউট, এনগেজমেন্ট নিয়ে অকপট পদ্মাবতের নায়িকা

তবে কারোর সঙ্গে এনগেজমেন্ট না হয়েছে বললেও দীপিকা কিন্তু আরও একবার জানিয়ে দিলেন তাঁর নজরে সেরা চুম্বনকারী কে। বুঝতেই পারছেন কে হতে পারে সেটি। হ্যাঁ এক এবং অদ্বিতীয় রণবীর সিং। পাশাপাশি দীপিকা-রণবীরের অকপট স্বীকারোক্তি দুজনেই একে অপরের সঙ্গ দারুণভাবে পছন্দ করেন।

এই মুহূর্তে সিলভার স্ক্রিন কাঁপাচ্ছে বহু বিতর্কিত পদ্মাবত। এখনও অবধি ১৩৭ কোটি টাকা-র ব্যবসা করে ফেলেছে সঞ্জয় লীলা বনশালির এই ছবি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+