এক ফ্রেমে দুই 'সীতা'! দেখা হল দেবীনা-দীপিকার, পোস্ট ঘিরে বাঙালি অভিনেত্রীর নয়া বার্তা
আশির দশকের ন্যাশনাল টেলিভিশনে অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ছিল 'রামায়ণ'। ধারাবাহিকের সমস্ত ক'টি চরিত্রাভিনেতারা পেয়েছেন ব্যাপক জনপ্রিয়তা।
আশির দশকের ন্যাশনাল টেলিভিশনে অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ছিল 'রামায়ণ'। ধারাবাহিকের সমস্ত ক'টি চরিত্রাভিনেতারা পেয়েছেন ব্যাপক জনপ্রিয়তা। আজও টেলিভিশনে 'রামায়ণ' বলতে অনেকেরই মনে পড়ে যায় রামানন্দ সাগরের সেই টিভি সিরিজ। সেখানে সীতার ভূমিকায় অভিনয় করেছিলেন দীপিকা চিখিলা টোপিওয়ালা।

পুরনো 'রামায়ণ ' ধারাবাহিকের 'সীতা' দীপিকার সঙ্গে দেখা হয়ে যায় নতুন ধারবাহিক 'রামায়ণ'-এর সীতা দেবীনার। এমন ঘটনায় রীতিমত উচ্ছ্বসিত দেবীনা। জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী দেবীনা এই সাক্ষাতের ছবিটি পোস্ট করেন ইনস্টাগ্রামে। দেবীনা ছবিটি পোস্ট করে তার ট্যাগ লাইনে লেখেন 'সীতা মিটস সীতা'..। দুইকালের দুই জনপ্রিয় অভিনেত্রীর ছবি সোশ্যাল মিডিয়ায় আসতেই তা ভাইরাল হয়ে যায়।
উল্লেখ্য, সিঙ্গার কসমেটিকস সংস্থার কর্ণধার হেমন্ত টোপিওয়ালার ঘরনী এখন দীপিকা টোপিওয়ালা। পুরনো 'রামায়ণ' ধারাবাহিকের সীতা দীপিকা আজও জনপ্রিয় মুখ। এদিকে, টেলিভিশনের বর্তমান পরিচিত মুখ দেবীনাও সাম্প্রতিক 'রামায়ণ' ধারাবাহিকের দৌলতে বেশ পরিচিতি পেয়েছেন। আর দুই অভিনেত্রীর একসঙ্গে একফ্রেমে বন্দি হওয়া ছবিটি আপাতত ভাইরাল সোশ্যাল মিডিয়ায় ।












Click it and Unblock the Notifications