দুর্ঘটনা নয়, খুন করা হয়েছিল শ্রীদবীকে, বিস্ফোরক দাবি কেরলের ডিজিপি-র
দুবাইয়ের হোটেলে শ্রীদেবীর মৃত্যু নিেয় একাধিক ধোঁয়াশা রয়েছে। বাথটাবে ডুবে অভিনেত্রীর মৃত্যু হয়েছে একথা তখন অনেকেই বিশ্বাস করতে রাজি হননি।
দুবাইয়ের হোটেলে শ্রীদেবীর মৃত্যু নিেয় একাধিক ধোঁয়াশা রয়েছে। বাথটাবে ডুবে অভিনেত্রীর মৃত্যু হয়েছে একথা তখন অনেকেই বিশ্বাস করতে রাজি হননি। কিন্তু ফরেন্সিক রিপোর্টের পর খুনের তত্ত্ব ধামাচাপা পড়ে যায়। সেই খুনের তত্বই নতুন করে জেগে উঠল কেরলের ডিজিিপ কারা ঋষিরাজ সিংয়ের বক্তব্যে। কেরলের এক সংবাদ পত্রে শ্রীদেবীর মৃত্যু রহস্য নিয়ে লেখা তাঁর একটি প্রতিবেদন ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। সেখানে ডিজিপি কারা রীতিমত দাবি করেছেন, দুর্ঘটনায় না শ্রীদেবীকে খুন করা হয়েছিল।

নিজের দািবর সপক্ষে ফরেন্সিক সার্জন ডাক্তার উমাদনাথনের দাবি করা কিছু তথ্য তুলে ধরেছেন তিনি। ঋষিরাজ সিং জানিয়েছেন ফরেন্সিক সার্জনের সঙ্গে এই নিেয় বিস্তারিত আলোচনায় তিনি জেনেছিলেন, কোনওভাবেই শ্রীদেবীর মৃত্যুকে দুর্ঘটনা বলা যায় না। কারণ উমাদনাথনের দাবি ছিল, যতই মদ্যপান করে থাকুক কেউ বাথটাবের এক ফুট জলে মাথা পা এক সঙ্গে মাথা এবং পা ডুবতে পারে না। এক্ষেত্রে নিশ্চই তৃতীয় কোনও ব্যক্তির হাত ছিল।
উমেদাথনের সঙ্গে একাধিক খুনের রহস্য ভেদ করেছেন ঋষিরাজ। সেই অভিজ্ঞতা থেকেই তিনি দাবি করেছেন উমাদনাথন অত্যন্ত অভিজ্ঞ একজন ফরেন্সিক বিশেষজ্ঞ। তাই তাঁর যুক্তি মিথ্যে হতে পারে না। এর আগে পরিচালক রাম গোপাল বর্মাও দাবি করেছিলেন শ্রীদেবীর মৃত্যু মদ্যপান করার কারণে হয়নি। অভিনেত্রীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল।












Click it and Unblock the Notifications