Dear Comrade ছবিরর হিন্দি রিমেক করণ জোহরের! কোন স্টার-কিডরা থাকছেন

'কবীর সিং' দেখেছেন? না দেখে থাকলেও শুনেছেন নিশ্চয়ই এই ফিল্ম ঘিরে নানা গল্প, বিতর্কের কথা। এতদিনে সকলেরই জানা যে দক্ষিণী ফিল্ম 'অর্জুন রেড্ডি' র বলিউড রিমেক 'কবীর সিং'।

'কবীর সিং' দেখেছেন? না দেখে থাকলেও শুনেছেন নিশ্চয়ই এই ফিল্ম ঘিরে নানা গল্প, বিতর্কের কথা। এতদিনে সকলেরই জানা যে দক্ষিণী ফিল্ম 'অর্জুন রেড্ডি' র বলিউড রিমেক 'কবীর সিং'। আর দক্ষিণী 'অর্জুন রেড্ডি' ছবিতে যে তারকা একাই মাত করেছেন তিনি বিজয় দেবরাকোণ্ডা। আর সেই তারকার পরবর্তী ফিল্ম 'ডিয়ার কমরেড', এই তেলুগু ফিল্মের ট্রেলার ইতিমধ্যেই মাত করে দিয়েছে ইন্টারনেট।

কবীর সিং এর পর আরও এক ধমাকা ফিল্মের হিন্দি রিমেক করণের! কোন স্টার-কিডরা থাকছেন

খবর, 'ডিয়ার কমরেড' ছবি মুক্তি পাচ্ছে আগামীকাল। তার আগে ,ইন্টারনেট জুড়ে খবরে বিজয় দেবরাকোণ্ডা ছেয়ে রয়েছেন। ছবি মুক্তির আগেই এই ফিল্ম নিয়ে এতো আলোচনা ও শোরগোল , যে ছবির হিন্দি রিমেকের সত্ত্ব কিনে নিয়েছেন করণ জোহার। আর করণের ছবিতে কারা সুযোগ পেতে চলেছে তাই নিয়ে এখন সরগরম বি টাউন। সূত্রের খবর, বলিউডে 'ডিয়ার কমরেড' ছবির রিমেকে থাকছেন শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর, ও শাহিদের ভাই ঈশান । প্রসঙ্গত এই স্টার কিডদেরই করণ প্রযোজিত ছবি 'ধড়ক' এ দেখা গিয়েছিল।

'ডিয়ার কমরেড' ছবিতে এক যুবকের কাহিনি বলা হয়েছে। যেখানে তাঁর রাজনীতির রঙ আর প্রেম এক অজানা রাস্তায় নিজের খাতে বইতে থাকে। আর সেই ভিন ধর্মী রঙকে 'মিলন্তি'র গল্প 'ডিয়ার কমরেড'। দক্ষিণী বক্স অফিসে এই ফিল্ম 'ব্লকবাস্টার' হতে চলেছে বলে আগে থেকেই ফিল্ম বিশেজ্ঞদের ভবিষ্যৎবাণী রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+