ভি-ডে সমীক্ষায় সর্বকালের সেরা রোমান্টিক ছবি ডিডিএলজে

৯ বছর কেটে গিয়েছে। কিন্তু রোমান্টিক ছবি বললেই প্রথমে মনে আসে যশ চোপড়া ব্যানারে শাহরুখ-কাজলের ক্যারিশমাটিক জুটির দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে। অন্তত সমীক্ষা তো তাই বলছে।
ভ্য়ালেন্টাইন ডে-র আগে একটি ইংরাজি সংবাদ চ্যানেল জনতার মতে বিশ্বের সর্বশ্রেষ্ঠ রোমান্টিক ছবি কী জানতে একটি সমীক্ষা চালিয়েছিল। তালিকায় কমপক্ষে ৫০টি ছবি রাখা হয়েছিল। যদিও হিন্দি ভাষার ছবির উপরই নজর দেওয়া হয়েছিল। তবে তামিল, মালায়লম, মারাঠী থেকে ইংরাজি,স্প্যানিশ সব ভাষার রোমান্টিক ছবিই এই তালিকায় রাখা হয়েছিল।
আর সেই সবাইকে টেক্কা দিয়ে এগিয়ে গিয়েছে ডিডিএলজি। মোট ৪০.৯ শতাংশ ভোট পেয়ে শীর্যস্থানে রয়েছে এই সুপারডুপার হিট বিটি। দ্বিতীয় স্থানে ৮.৪৭ শতাংশ ভোট পেয়ে রয়েছে লিওনার্দো ডি ক্যাপ্রিও ও কেট উইনসলেট অভিনীত টাইটানিক। জনতার পছন্দের তালিকায় রয়েছে জব উই মেট,ম্যায়নে প্যায়ার কিয়া,কুছ কুছ হোতা হ্যায়,কায়ামত সে কায়ামত তক।












Click it and Unblock the Notifications